চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিকুঞ্জে স্থায়ীভাবে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করেছে এলাকাবাসী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ন ০২, মে ২০২৫
জনপদ, ঢাকা
A A

গুলশানের পর এবার রাজধানীর নিকুঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করেছে এলাকাবাসী। বুধবার (৩০ এপ্রিল) নিকুঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে মারাত্মকভাবে আহত করার জেরে তৎক্ষণাৎ অটোরিকশা বন্ধের উদ্যোগে নেয় স্থানীয় এলাকাবাসী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিকুঞ্জ-২, টানপাড়া ও জামতলায় অটোরিকশার সীমাহীন যন্ত্রণায় অতিষ্ঠ তারা। অনিরাপদ এই যানের বৈধ কোন কাগজপত্র না থাকা এবং চালকের নূণ্যতম প্রশিক্ষণ না থাকা, মাদকাসক্ত অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে গত ৬ মাসে কয়েক ডজন দূর্ঘটনা ঘটেছে। এছাড়াও প্রয়োজনের তুলনায় অধিক অটোরিকশা চলাচল করায় এলাকার রাস্তাগুলোতে হাঁটাই যেন মুশকিল হয়ে পড়েছে।

নাম প্রকাশে না করার শর্তে এক ব্যক্তি জানান, আমাদের নিকুঞ্জ এলাকায় প্রায় সাতের অধিক অটোরিকশার গ্যারেজ রয়েছে। গ্যারেজগুলোতে সব মিলিয়ে অটোরিকশার সংখ্যা দুইশোরও বেশি। শুধু তাই নয় দিনকে দিন এই সংখ্যা বেড়েই চলেছে। যা রীতিমতো ভয়ংকর উদ্বেগজনক।

তিনি আরও বলেন, অটোরিকশা ও গ্যারেজগুলোর মালিক পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের পদধারী নেতা-কর্মী। দলের পতন হওয়ার পরও অটোরিকশা ব্যবসার আড়ালে তারা অটো সন্ত্রাস চলমান রেখেছেন। এদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত নিকুঞ্জ এলাকায় অটোরিকশা বন্ধের এমন উদ্যোগ পূর্ণতা পাবে না।

উল্লেখ্য, রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ অভিযান শুরু করার পরিকল্পনা নেয়া হয়েছে।

ঢাকা শহরের ভেতরে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনগুলো বন্ধ করতে শিগগিরই এ অভিযান শুরু করা হবে বলে জানা গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিকুঞ্জবন্ধব্যাটারিচালিত অটোরিকশারাজধানী ঢাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT