নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য ড. তোফায়েল আহমেদ বলেছেন, লোকাল গভর্মেন্টের নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত তবে নির্বাচন পদ্ধাতি সংস্কারের পর তা না হলে নির্বাচন পদ্ধতি সংস্কার আর কখনো নাও হতে পারে।
আজ ২৩ নভেম্বর বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্যা জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, দেশের স্থানীয় সরকার ব্যবস্থা নেই। আছে শুধু কয়েকটা প্রতিষ্ঠানের সমষ্টি। এই কমিশনের কাজ হবে একটা স্থানীয় সরকার ব্যবস্থা দাঁড় করিয়ে দেয়া।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে চাই তবে সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনো সংস্কার হবে না, ঝুলে যাবে। একটা সিডিউল দিয়ে সব নির্বাচন হবে এমন আইন আমরাও চালুর চেষ্টা করছি। তাহলে খরচ কমবে। স্থানীয় নির্বাচনকে সংসদ নির্বাচনের মত আয়োজন করা উচিত।
ওই নির্বাচনে সরাসরি চেয়ারম্যান নির্বাচন হবে না সেখানে শুধু কাউন্সিলর ও মেম্বার নির্বাচন হবে এবং তারাই চেয়ারম্যান নির্বাচিত করবেন বলেও মন্তব্য করেন তিনি।








