চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলকে গার্ড অব অনার দেবে আর্সেনাল

বললেন আর্তেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ন ০৯, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

গত ২৭ এপ্রিল টটেনহ্যামকে ৫-১ গোলে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছে লিভাপুল। ঐতিহ্য অনুযায়ী ৪মে স্ট্যামফোর্ড ব্রিজে অলরেডদের গার্ড অব অনার দিয়েছে চেলসি। লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক আশা করেছিলেন, মৌসুমের বাকি তিনটি ম্যাচেও গার্ড অব অনার পাবেন। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন দলটির সবচেয়ে নিকট প্রতিদ্বন্দ্বী আর্সেনাল বিষয়টি নিয়ে চুপচাপ ছিল। গানারদের কোচ মিকেল আর্তেতা শুক্রবার জানালেন, অ্যানফিল্ডে লিভারপুলকে গার্ড অব অনার দেবেন তারা।

রোববার অ্যানফিল্ডে মৌসুমে শেষবারের মতো মুখোমুখি হতে চলেছে আর্সেনাল ও লিভারপুল। চ্যাম্পিয়ন হওয়া দলটিকে তাদেরই মাঠে ম্যাচ শুরুর আগে গার্ড অব অনার দেবে আর্সেনাল।

গানারদের কোচ আর্তেতার মতে, আর্নে স্লটের চ্যাম্পিয়ন দলের গার্ড অব অনার প্রাপ্য। বলেছেন, ‘তারা এটার যোগ্য। তারা সেরা দল, তারা সবচেয়ে ধারাবাহিক। স্লট এবং কোচিংস্টাফ যা করেছে, তা নজর কাড়ার মতো। এটি সত্যিই ভালো এবং তারা সম্পূর্ণরূপে এর যোগ্য।’

‘এটাই খেলা, যখন কেউ ভালো করে তখন আপনাকে প্রশংসা করতে হবে, গ্রহণ করতে হবে এবং সেই স্তরে পৌঁছানোর চেষ্টা করতে হবে।’ যোগ করেন আর্তেতা।

আর্তেতার মতে, লিভারপুলকে গার্ড অব অনার দেয়া পরবর্তী মৌসুমে আর্সেনাল খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা মূলক। কেননা প্রতিদ্বন্দ্বীদের শিরোপা জয়ের গৌরব অর্জন করতে দেখে নিজেদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষুধা তৈরি হবে গানারদের!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্তেতাআর্সেনালগার্ড অব অনারপ্রিমিয়ার লিগলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যাংক বিটের সাংবাদিকদের সংগঠনের আত্মপ্রকাশ

মার্চ ৩০, ২০২৬

ইতিহাস গড়ার ম্যাচে ‘ফাইটিংয়ের’ আশা বাংলাদেশের

মার্চ ৩০, ২০২৬

অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন: জয়া

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফৌজদারহাটে অভিযান: ২৫ মেট্রিক টন অবৈধ ডিজেল উদ্ধার

মার্চ ৩০, ২০২৬

ঈদ সংখ্যায় এক ডজন ‘সাগর কলা’

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT