চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোনামহীনে মুগ্ধ টরন্টো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
ব্যান্ডের পারফরমেন্স অন স্টেজ, আলো ও ভিজ্যুয়াল ব্যাকড্রপ সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার টরন্টো মাতালো দেশের প্রখ্যাত ব্যান্ড শিরোনামহীন। সম্প্রতি টরন্টোর মঞ্চে হাজির হয়ে উপহার দিল এক মুগ্ধকর লাইভ পারফরম্যান্স, যা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের আবিষ্ট করে রাখে!

কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য এই কনসার্টটি ছিল এক স্মরণীয় আয়োজন! রক ও ক্লাসিক সংগীতের অনন্য মিশেলে শিরোনামহীন এমন এক পরিবেশ সৃষ্টি করে, যা প্রজন্ম ও ভৌগোলিক সীমানা পেরিয়ে সবাইকে এক সুতোয় গেঁথে দেয়!

স্থানীয় আয়োজক মিক্সটেপ -এর পক্ষ থেকে সাইফুল আজিম মোহিম বলেন,“আমরা প্রবাসীরা সত্যিই আনন্দিত হই, যখন শিরোনামহীনের মতো জনপ্রিয় কোনো ব্যান্ড আমাদের মাঝে আসে ও গান শোনায়। এটা খুব ঘন ঘন ঘটে না। সেই কয়েক ঘণ্টা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

ব্যান্ডের চারজন সদস্য মঞ্চে পারফর্ম করছে, পেছনে বড় স্ক্রিনে ছবি দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ শিরোনামহীন তাদের পরিবেশনা শুরু করে প্রথম অ্যালবামের টাইটেল গান ‘জাহাজী’ দিয়ে। মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো হলে।

বিশেষ চমক হিসেবে ব্যান্ডের ড্রামার ও সংগীত পরিচালক কাজি আহমেদ শাফিন বাজান সরোদ— যা টরন্টোর দর্শকদের সামনে এক অনন্য সাংস্কৃতিক উপহার হয়ে ধরা দেয়। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের এই সুরে ভরে ওঠে পুরো প্রেক্ষাগৃহ, যেন সময় থেমে যায় সংগীতের ঘোরে।

আরও এক বিশেষ মুহূর্তে, ব্যান্ডটি পরিচয় করিয়ে দেয় তরুণ সংগীতশিল্পী ‘নিশর্গ’-কে। যিনি টরন্টো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির এক নবীন ড্রামার। তাঁর অংশগ্রহণ প্রবাসী তরুণদের সংগীতের সঙ্গে নতুনভাবে যুক্ত হওয়ার অনুপ্রেরণা জোগায়।

Reneta

পুরো সন্ধ্যায় শিরোনামহীন পরিবেশন করে ১৬টি গান, প্রতিটি গানেই দর্শকরা ছুঁয়ে যান করতালিতে ও আবেগে। গানের ভেতর দিয়ে তারা ফুটিয়ে তোলে তাদের গল্প, দর্শন ও শিল্পসত্তার গভীরতা।

ব্যান্ডটি ৪ নভেম্বর কানাডা ত্যাগ করে। বাংলাদেশে তাদের ব্যস্ত পারফরম্যান্স সূচির কারণে কানাডায় অতিরিক্ত শো করা সম্ভব হয়নি বলে জানান ‘শিরোনামহীন’ এর দলনেতা জিয়াউর রহমান জিয়া। নতুন কিছু অনুষ্ঠানের প্রস্তাব পেয়েছিলেন তারা, পূর্ব নির্ধারিত সূচির কারণে তা গ্রহণ করা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানটরন্টোব্যান্ডলিড বিনোদনশিরোনামহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT