ক্রিকেট

২ হাজার রানের মাইলফলকে লিটন

বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস ২ হাজার রানের মাইলফলক ছুঁলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে বাংলাদেশের লিটন দাস ব্যাটিং করছেন, বিপক্ষের উইকেটরক্ষক প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নবম ব্যাটার হিসেব ওয়ানডেতে ২ হাজার রানের মাইলফলক ছুঁলেন লিটন দাস। ৮ বছরের ক্যারিয়ারে তার লেগেছে ৬৫ ইনিংস।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লিটনের দরকার ছিল ৫৫ রান। ফিফটি পেরিয়ে লিটন পৌঁছান ২ হাজারে।

২০১৫ সালে ক্যারিয়ার শুরু করা লিটন সেঞ্চুরি করেছেন পাঁচটি। ফিফটির সংখ্যা আটটি। লিটসের আগে বাংলাদেশের কেবল আট ব্যাটার দুই হাজার কিংবা তার বেশি রান করেছেন।

তিনটি করে চার-ছক্কায় ৭১ বলে ৭০ রান করে আউট হন লিটন। ফিফটি পেরিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩২ ওভারে ৩ উইকেটে ১৮২ রান। ১৯ বলে ১৭ রান করে সাজঘরে ফিরেছেন সাকিব আল হাসান।

দলীয় ৪২ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। ২৩ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন তামিম।

বিষয়:ওয়ানডে সিরিজ বাংলাদেশ-আয়ারল্যান্ড লিটন দাস সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…