যুদ্ধকবলিত লেবানন থেকে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের তালিকা তৈরি করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিফ্রিং-এ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রবাসীদের দেশে আনতে বিমান প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন এ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত নয়।






