চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার ভিসা নীতির লিঙ্ক করা ঠিক হবে না’

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৬:২৯ অপরাহ্ন ২৬, জুন ২০২৩
বাংলাদেশ
A A

‘ঘোষণা না দিলেও মানবতা লঙ্ঘনকারীদের ভিসা দেবে না কানাডা, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি অনুসরণ করে বাংলাদেশে মানবতা লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিষয়ে এই নীতি নিয়েছে দেশটি।’ কূটনৈতিক সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে দেশের কয়েকটি গণমাধ্যম। তবে প্রতিবেদনের এমন তথ্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন রেগুলেটেড কানাডীয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট (আরসিআইসি) মেহেরুল ইসলাম রাজীব। 

চ্যানেল আই অনলাইনকে মেহেরুল ইসলাম বলেছেন: যুক্তরাষ্ট্রের ভিসা নীতির সঙ্গে কানাডার ভিসা নীতি লিঙ্ক করাটা ঠিক হবে না। কানাডা তাদের নিজস্ব ভিসা নীতি অনুসরণ করে। তবে কোশ্চেনেবল কোন ব্যক্তি- যাদের বিরুদ্ধে আগে থেকেই মানবতা লঙ্ঘনের অভিযোগ রয়েছে এবং সামাজিকভাবে চিহ্নিত, তাদের এমনিতেই ভিসা দেয় না কানাডা।

কানাডা এবং যুক্তরাষ্ট্রের ভিসা নীতির পার্থক্য তুলে ধরে এই ইমিগ্রেশন কনসালটেন্ট বলেন: কানাডা যখন কোন রাষ্ট্রের বিরুদ্ধে ভিসা নীতি অনুসরণ করে, তখন তা ঘোষণা দিয়ে করে। এক্ষেত্রে অভিযোগ থাকা সাপেক্ষে ব্যাক্তি বিশেষে ভিসা দেয় না। তবে সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের মতো তা প্রয়োগ করে না।

‘তবে ইন্টারন্যাশনালি কোন রাষ্ট্রের ওপর যদি ব্যান আসে, তখন কানাডা সেটি অনুসরণ করে। আবার যুক্তরাষ্ট্র যদি কোন নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে ‘ব্ল্যাক লিস্টেড’ করে তাহলে তার কানাডার ভিসা পাওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ কমে আসে। কারণ যুক্তরাষ্ট্র এবং কানাডা ইমিগ্রেশন ডাটাবেজ শেয়ার করে। এক্ষেত্রে কিছুটা ইম্প্যাক্ট আছে।’

মেহেরুল ইসলাম রাজীব

সম্প্রতি কানাডা গমনেচ্ছুকদের ভিসা অধিক সংখ্যক বাতিল হওয়ার বিষয়ে তিনি বলেন: এখন কানাডাতে আগের তুলনায় অনেক বেশি মানুষ ভিসার অ্যাপ্লাই করছেন। এদের অধিকাংশই শিক্ষার্থী। আবেদনে ত্রুটি থাকায় রিজেকশনের বিষয়টি ঘটতে পারে।

কানাডায় যেকোন ধরণের ফাইল ওপেনিং-প্রসেসিং অথবা কানাডীয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে কোন ক্লাইন্টকে রিপ্রেজেন্ট করার জন্য দুটি বডিকে অথরাইজ করেছে। প্রথমত, কানাডীয়ান বার ইনরোল লইয়ার এবং দ্বিতীয়ত, রেগুলেটেড কানাডীয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট (আরসিআইসি)।

Reneta

উল্লেখ্য, নিজ দেশের জনগণের জন্য ক্ষতিকর হতে পারে, এমন যেকোনো ব্যক্তিকে ভিসা দেয় না কানাডা। কেউ ভিসার জন্য আবেদন করলে তাকে বিস্তারিত তথ্য দিয়ে আবেদন করতে হয়। সেই আবেদন এবং তার দেওয়া তথ্য যথাযথ যাচাই বাছাই করে ভিসা দেয় দেশটি। দেশেটি যদি মনে করে কারও সেখানে নাগরিকত্ব নেই, সেখানে গিয়ে থেকে যাবে, জঙ্গিবাদের সঙ্গে জড়িত বা ব্যাংকে যথেষ্ট অর্থ নেই এমন ব্যক্তিদের ভিসা দেয় না কানাডা।

শুনুন অডিও:

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT