চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ভারতে সন্ত্রাসী হামলার হুমকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পাকিস্তানি নারী সীমা হায়দারকে দেশে ফেরত না পাঠালে মুম্বাইয়ে ঘটে যাওয়া ২৬ নভেম্বর ২০০৮ এর মত ভারতে আবারও সন্ত্রাসী হামলার হুমকি দিয়েছে একটি অজ্ঞাত ফোনকলের মাধ্যমে। আর এই হামলার জন্য দায়ী থাকবে উত্তর প্রদেশ সরকার বলেও ওই কলে জানানো হয়েছে।

মঙ্গলবার ১৮ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, গত সপ্তাহে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মুম্বাই পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষে ফোন কলের মাধ্যমে এই হুমকি দেন।

মুম্বাই পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে একটি মামলাও করেন।

প্রতিবেদনে বলা হয়, মুম্বাই পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ কলটি পেয়েছিলেন। অপরিচিত ওই ব্যক্তিটি উর্দুতে কথা বলছিলেন। তিনি বলেন, ২৬ নভেম্বর ২০০৮ সালে মহারাষ্ট্রের রাজধানীতে হামলার মতো আরও একটি হামলা হতে যাচ্ছে। এর জন্য উত্তর প্রদেশ সরকার দায়ী থাকবেন।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, এরই মধ্যে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর মামলাটি ক্রাইম ব্রাঞ্চে স্থানান্তর করা হয়েছে এবং এর তদন্ত চলছে বলেও জানান তিনি।

পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, কলটি একটি অ্যাপের মাধ্যমে করা হয়েছে। কলকারীর ঠিকানা জানার চেষ্টা চলছে।

Reneta

কলটি আসে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় থেকে একটি ডানপন্থী গোষ্ঠী সীমাকে নিয়ে হুমকি দেওয়ার পর। তারা ‘৭২ ঘণ্টার মধ্যে’ সীমাকে দেশে ফেরত পাঠানোর জন্য হুমকি দিয়েছিলেন।

৩০ বছর বয়সী পাকিস্তানী নাগরিক সীমা হয়দার গ্রেটার নয়ডার বাসিন্দা প্রেমিক শচীন মীনাকে (২২) বিয়ে করেন। তিনি গত মে মাসে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। জানা যায়, অনলাইনে পাবজি গেম খেলতে গিয়ে তাদের দু’জনের মাঝে বন্ধুত্ব হয়।

গ্রেটার নয়ডায় স্থানীয় পুলিশ ৪ জুলাই মিসেস হায়দারকে ভিসা ছাড়া নেপাল হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করে। আর একই দিনে শচীনকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছিল। যদিও পরবর্তীতে ৭ জুলাই আদালতের মাধ্যমে তাদের জামিন হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতভারতের মহারাষ্ট্রমহারাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT