চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে শিশু ধর্ষণের অপরাধে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ন ১৫, সেপ্টেম্বর ২০২৪
জনপদ, বান্দরবান
A A

বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে হারুন মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু ট্রাইবুনাল আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত হারুন মিয়া (৩৮) বান্দরবানের লামা ফাইতং ইউপির ৫ নম্বর ওয়ার্ড সুতাবাদী পাড়া এলাকার মৃত রতন খানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ এপ্রিল ওই শিশু (৮) পার্শ্ববর্তী রহিম খাঁ’র মুদি দোকানে গেলে একা পেয়ে অভিযুক্ত মো. হারুন (৩৮) তাকে ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ২ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে লামা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণে অভিযুক্তের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বাসিং থোয়াই মারমা রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত হারুন মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক এই কারাদণ্ড ও জরিমানা প্রদানের আদেশ প্রদান করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বান্দরবানযাবজ্জীবন কারাদণ্ডশিশু ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আগে প্রস্তুতিতে বড় ধাক্কা ব্রাজিলের

মার্চ ২১, ২০২৬

হরমুজ প্রণালি খোলা নিয়ে মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ

মার্চ ২১, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ

মার্চ ২১, ২০২৬

বিদেশে ঈদ কাটছে বাংলাদেশের তিন ফুটবল দলের

মার্চ ২১, ২০২৬

বাংলাদেশ সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT