মেরিল-প্রথম আলো পুরস্কার আজীবন সম্মাননা পেলেন গুণী শিল্পী সৈয়দ আব্দুল হাদী। তার হাতে এ পুরস্কার তুলে দিলেন উপমহাদেশের সংগীতের কিংবদন্তী শিল্পী রুনা লায়লা।
আজীবন সম্মাননায় আব্দুল হাদীর নাম ঘেষণায় তাকে দাঁড়িয়ে সম্মান জানান অনুষ্ঠানে আসা সব দর্শক ও অতিথিরা।
সম্মাননা পুরস্কার তুলে দেয়ার সময় রুনা লায়লা ছাড়াও মঞ্চে ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
আজীবন সম্মানানা পেয়ে অনুভূতি জানাতে গিয়ে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘যে ভালোবাসার সঙ্গে সম্মান নেই এবং যে সম্মানের সঙ্গে ভালোবাসা নেই তার কোনোটাই আমি প্রত্যাশা করি না। মেরিল–প্রথম আলোর এই আজীবন সম্মাননায় এ দুটোই পেয়েছি। তাই আমি আনন্দিত ও সম্মানিত।’
ছবি: প্রথম আলো








