চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত লিবিয়ার সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ন ২৪, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি প্রাইভেট জেট দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মেদ আলি আহমেদ আল-হাদ্দাদসহ পাঁচজন লিবিয়ান কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় উড়োজাহাজটির তিনজন ক্রু প্রাণ হারিয়েছেন। লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ ডেবেইবা এক বিবৃতিতে নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার ২৩ ডিসেম্বর দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ডেবেইবা দুর্ঘটনাটিকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই দুর্ঘটনা জাতি, সামরিক প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের জন্য এক অপূরণীয় ক্ষতি। নিহতরা নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে লিবিয়ার সেবা করেছেন বলে মন্তব্য করেন তিনি।

নিহত অন্য লিবিয়ান কর্মকর্তারা হলেন, গ্রাউন্ড ফোর্সেসের চিফ অব স্টাফ আল-ফিতৌরি ঘারিবিল, মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল-কাতাউই, সেনাপ্রধান আল-হাদ্দাদের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাউই দিয়াব এবং সামরিক ফটোগ্রাফার মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব। আঙ্কারা থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলির উদ্দেশে যাত্রার পর উড়োজাহাজটিতে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয়। এই কারণে পাইলটরা জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন। তবে কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।

তুরস্কের প্রেসিডেন্সির কমিউনিকেশন ডিরেক্টরেটের প্রধান বুরহানেত্তিন দুরান সামাজিক মাধ্যমে জানান, আল-হাদ্দাদ, তার চার সহযোগী এবং তিনজন ক্রু সদস্য নিয়ে প্রাইভেট জেটটি উড্ডয়ন করেছিল। উড্ডয়নের পরপরই বৈদ্যুতিক ত্রুটি দেখা দিলে বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রকে অবহিত করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: তুরস্কলিবিয়াসেনাপ্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

সাতক্ষীরায় কালোজিরা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের জেলা আমির আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

জামায়াতের আমীরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় রেলস্টেশনে যাত্রীর ঢল, ট্রেনের ছাদে চড়েও বাড়ি ফিরছেন অনেকে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: হিলি বন্দর, প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

ভোট উপলক্ষে দুইদিন হিলি স্থলবন্দর ও একদিন ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT