মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এগিয়ে যাওয়া বাংলাদেশে যেন কারো কালো থাবা না পড়ে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ‘বীর নিবাস’ এর চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি-জামায়াত মুক্তিযোদ্ধাদের শুধু অবহেলিতই রাখেনি,স্বাধীনতাবিরোধীদের পুর্নবাসন করেছিলো।






