চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাজিত থাকার রেকর্ড গড়েই ফেলল লেভারকুসেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ন ১০, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপে টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে বুন্দেসলিগার নতুন চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেন। ইউরোপা লিগে এএস রোমার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় দিয়ে ফাইনালে উঠেছে দলটি। তাতে জাভি আলোনসোর শিষ্যরা ইউরোপের ইতিহাসে টানা ৪৯ ম্যাচে অপরাজিত থেকে নবঅধ্যায় লিখেছে।

রোমার বিপক্ষে ৯৭ মিনিটে খেলার শেষ শটে গোল করেন জোসিপ স্তানিসিচ। ওই গোলে লেভারকুসেনের ঘরের মাঠ বে-অ্যারেনায় ২-২ গোলে ড্র করে জার্মান চ্যাম্পিয়নরা, দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানের জয়ে ইউরোপা লিগের ফাইনালে ওঠে লেভারকুসেন। ২৩মে আটালান্টার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে ইতিহাস সৃষ্টিকারী দলটি।

আলোনসোর শিষ্যরা সবশেষ কবে হেরেছিল সেটা হয়তো ভুলেই গেছে! সেমিফাইনালের ১০ মিনিটের মাথায় ২-০ গোলে পিছিয়ে পড়ে সেই স্মৃতি ফিরতে নিয়েছিল। জিয়ানলুকা মানচিনির নিজেদের জালে জড়ানো গোলে লড়াইয়ে ফেরে দলটি। ৯৭ মিনিটে স্তানিসিচের গোলে সমতায় ফেরে লেভারকুসেন, ভেঙে দেয় বেনফিকার ৫৯ বছরের ইতিহাস।

লেভারকুসেনের আগে ইউরোপের ইতিহাসে টানা জয়ের রেকর্ড ছিল পর্তুগীজ ক্লাব বেনফিকার দখলে। ১৯৬৩-১৯৬৫ মৌসুমে স্বপ্নের মতো একসময় কাটিয়েছিল পর্তুগালের অন্যতম সফল দলটি। সব মৌসুম মিলিয়ে জিতেছিল টানা ৪৮ ম্যাচ। ইতিহাসের পাতায় নাম উঠিয়ে টিকেছিল দীর্ঘসময়।

বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে বুন্দেসলিগার শিরোপা জেতার মৌসুমে লেভারকুসেন ৪৮ ম্যাচ জিতে গত ম্যাচেই বেনফিকার রাজত্বে ভাগ বসিয়েছিল। এক ম্যাচ ধারায় থাকলে সৃষ্টি হতো নতুন ইতিহাস। ইউরোপা লিগের ফাইনালে ওঠার রাতে কাজটি ঠিকঠাক করতে পারল জার্মানির নতুন চ্যাম্পিয়ন দলটি।

Jui  Banner Campaign
ট্যাগ: আটালান্টাআলোনসোইউরোপা লিগবায়ার্নবুন্দেসা লিগাবেনফিকামানচিনিরোমালিড স্পোর্টসলেভারকুসেনস্ট্যানিসিক
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির দৌঁড়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

বিসিবি সভাপতির পদত্যাগ প্রশ্নে যা বললেন ফারুক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামী নূরা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

ভারতের বিপক্ষে ‘প্রথম ফাইনালে’ নামছে উইন্ডিজ

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT