চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারুকলাকে চারুকলায় জায়গায় থাকতে দিন: চবিতে শিক্ষামন্ত্রী

অনিন্দিতা সরকার প্রথাঅনিন্দিতা সরকার প্রথা
৬:৫২ অপরাহ্ন ০৪, জুন ২০২৩
শিক্ষা
A A

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন: চারুকলা ইনস্টিটিউট যেখানে আছে এটাকে সেখানেই থাকতে দিন। এর সংস্কার ও উন্নয়নের জন্য যা করা দরকার আমরা করব।

মন্ত্রী আজ রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে এই কথা বলেন।

সেমিনারে চারুকলা ইনস্টিটিউটের পরিচালক বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা দেওয়ার সময় কিছু শিক্ষার্থী ‘চারুকলা ক্যাম্পাসে চাই’ বলে দাবি জানায়। পরে ড. দীপু মনি তার বক্তব্যে দাবি জানানো শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আমার মনে হয়েছে যারা ওখানে থাকতে চান না, তারা আসলে অল্প সংখ্যক শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব পেয়ে খুশি নন।

তিনি বলেন, আমার ধারণা যদি সত্য হয় তবে তাদের অনুরোধ, আপনারা নিজেদের অনুষদ বদলাতে পারেন। চারুকলাকে চারুকলায় জায়গায় থাকতে দিন।

এর আগে, গত বছর নভেম্বরে ক্লাস রুমের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ায় মূল ক্যাম্পাসে ফিরে যাওয়াসহ ২২ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ সময় সকল বর্ষের শিক্ষার্থীরা একযোগে ক্লাস বর্জন করে। চলতি বছরের ২৩ জানুয়ারি আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরলেও একাডেমিক ভবনের বাইরে খোলা প্রাঙ্গণে ক্লাস করে শিক্ষার্থীরা।

৩১ জানুয়ারি চারুকলা ইনস্টিটিউটের মূল ফটকে তালা দিয়ে মূল ক্যাম্পাসে ফেরার দাবি নিয়ে পুনরায় আন্দোলন শুরু করে তারা। আন্দোলনের মুখে ২ ফেব্রুয়ারি সিন্ডিকেটের এক জরুরি সভায় চারুকলা ১ মাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। যা পরে সংস্কারকাজ ও ঈদুল ফিতরের ছুটির জন্য পহেলা মে পর্যন্ত বর্ধিত করা হয়।

Reneta

ছুটি শেষে ক্লাসে ফিরলেও ক্যাম্পাসে আন্দোলন অব্যাহত রাখে শিক্ষার্থীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবিচারুকলাশিক্ষামন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চার দিনে ৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স দেশে

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রিশাদের ৩ উইকেট, আকবরের দুরন্তকে ১৪৩ রানে থামাল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT