বিনোদন

প্রেমের গুঞ্জন উসকে দিলেন ডিক্যাপ্রিও!

ডিক্যাপ্রিও ও একজন মহিলার সঙ্গে ছবি, প্রেমের গুঞ্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিক্যাপ্রিও ও একজন মহিলার সঙ্গে ছবি, প্রেমের গুঞ্জন উসকে দিলেন ডিক্যাপ্রিও।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৯ বছর বয়সী ইসরায়েলি মডেল ইডেন পোলানির সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিওর। এক মিউজিক ইভেন্টে পোলানির পাশে বসে এই গুঞ্জন উসকে দিয়েছেন অভিনেতা।

তবে এক সূত্র এই প্রসঙ্গে পেজ সিক্সকে জানিয়েছেন, ‘প্রেমের বিষয়টি সত্য নয়। তিনি পোলানির পাশে বসেছিলেন, তাদের আশেপাশে আরও অনেক মানুষ ছিলেন।’

সূত্র আরও বলেন, ‘ব্যাপারটি হাস্যকর। লিও তার সঙ্গে থাকা প্রতিটি মানুষের সাথেই ডেট করতে পারেন না।’

গ্র্যামি উইকেন্ডে ইবোনি রিলেস এর নতুন ইপি প্রকাশের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ৪৮ বছর বয়সী ডিক্যাপ্রিও। সেখানেই পোলানির পাশে বসে থাকা অবস্থায় ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেতা।

এর আগে ২৩ বছর বয়সী ভিক্টোরিয়া লামাসের সঙ্গে প্রেমের গুঞ্জন রটেছিল ডিক্যাপ্রিওর। পশ্চিম হলিউডের বার্ডস স্ট্রিট ক্লাবে লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে দেখা গিয়েছিল লামাসকে। সেখান থেকেই প্রেমের গুঞ্জন শুরু হয়।

পোলানির সঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হওয়া ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ‘ট্রল’ শুরু হয়েছে। অনেকেই বলছেন ২৫ বছরের কম খুঁজতে গিয়ে ২০ বছরেরও নিচে নেমেছেন ডিক্যাপ্রিও।

সূত্র: পেজ সিক্স

বিষয়:লিওনার্দো ডিক্যাপ্রিও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…