চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশ্র প্রতিক্রিয়ার পরও রেকর্ড ভাঙছে বিজয়ের ‘লিও’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

চিত্রনাট্য ‘দুর্বল’! বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুক্তি প্রাপ্ত দক্ষিণী সিনেমার অন্যতম নায়ক থালাপতি বিজয় অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘লিও’ কে ঘিরে এমনটাই মন্তব্য এসেছিল দর্শক-সমালোচকদের তরফ থেকে। তবে ছবিটির মুক্তির প্রথম দিনের আয় রীতিমত পালটে দিয়েছে সেই ধারণা!

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১৪৬ কোটি রুপি! যেটি প্রথম দিনের আয়ের দিক থেকে সকল তামিল সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছে।! শুধু তাই নয়, ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমা হিসেবেও প্রথম দিনের আয়ের দিক থেকে ‘লিও’ তৃতীয় স্থানে অবস্থান করছে। এছাড়াও শুধু ভারতেই ‘লিও’ আয় করেছে ৬৫ কোটি রুপি!

এদিকে মুক্তির দিন থেকেই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে ‘লিও’। কেউ কেউ ছবিটিকে রজনীকান্তের ‘জেলার’-এর সাথে তুলনা করেছেন। আবার কেউ বলছেন ছবির চিত্রনাট্য ‘দুর্বল’।

ফিল্ম ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়াবালান বলেছেন, “সিংহ হতে চাইলেও শেষমেশ বিড়াল হয়েছে ‘লিও’ ছবিটি। শুরুতে সম্ভাবনা থাকলেও ছবির শেষটা হতাশাজনক। হাইপ অনুযায়ী প্রত্যাশা পূরণ করতে পারেনি ‘লিও’।”

এটি লোকেশের ক্যারিয়ারের সবচেয়ে দুর্বল ছবি বলেও দাবি মনোবালা বিজয়াবালানের। তবে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ অবশ্য ছবিটি পছন্দ করেছেন। লিখেছেন, ‘ব্লকবাস্টার’ ও ‘মাস্টারপিস’। এখন দেখার বিষয় সপ্তাহশেষে কেমন আয় দাঁড়ায় বিজয়ের ‘লিও’র।

পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে।

Reneta

৩০০ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন, অর্জুনের মতো তারকা।

সূত্র: বলিউড মুভি রিভিউজ 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জুনআয়গৌতম মেননতামিল সিনেমাতৃষা কৃষ্ণানথালাপতি বিজয়প্রিয়া আনন্দবক্স অফিসরেকর্ডলিঁওসঞ্জয় দত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জুন ৬, ২০২৬

সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন-পুশব্যাক ইস্যুতে উত্তেজনা বাড়ছেই

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT