ফুটবল

ক্ষমা চাইল হামজার লেস্টার

লেস্টার সিটির খেলোয়াড় হামজা চৌধুরী ফুটবল খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হামজা চৌধুরী

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন। যার আগে থাকে বিভিন্ন আয়োজন, ফলে ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠানগুলো বড় দিনের আগেই তাদের কর্মীদের মাসিক বেতন পরিশোধ করে থাকে। একই রেওয়াজ অবলম্বন করে আসছিল হামজা চৌধুরীদের ক্লাব লেস্টার সিটি। তবে চলতি বছর সে রীতিনীতি ভাঙছে ক্লাবটিকে। ধর্মীয় উৎসবটির আগে ক্লাবের খেলোয়াড় এবং কর্মকর্তাদের দিতে পারছে না বেতন, যে কারণে খেলোয়াড়দের কাছে ক্ষমাও চাইল ক্লাব কর্তৃপক্ষ।

লেস্টার সিটির এক মেইলের বরাত দিয়ে ইংলিশ গণমাধ্যমে খবর,  বড় দিনের আগে বেতন দিতে পারছে না ক্লাবটি, এ কারণে ক্ষমাও চেয়েছে তারা। তবে এমন সিদ্ধান্তের সঙ্গে ক্লাবের আর্থিক অবস্থার কোনো সম্পর্ক নেই এবং তাদের আর্থিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে ক্লাবজুড়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে বলেও উঠে এসেছে প্রতিবেদনে।

মেইলে লেখা ছিল, ‘বড়দিনের আগে বেতন পাওয়া অনেক সহকর্মীর জন্য একটি মূল্যবান বিষয়। ব্যক্তিগত আর্থিক পরিকল্পনার জন্য, আগেই বিষয়টি জানাতে না পারায় আমরা দুঃখিত। এর ফলে যদি আপনাদের কোন অসুবিধা হয়ে থাকে, তবে অনুগ্রহ করে আমাদের ক্ষমা করুন।’

ক্লাবটি সে মেইলে আরও জানায়, তারা পূর্বের সময় অনুযায়ী বেতন পরিশোধ করবে। ইংলিশ লিগের দ্বিতীয় স্তরের ক্লাবটির সাধারণত মাসের শেষ তারিখে বেতন পরিশোধ করে থাকে এবং বড় দিনের সময় সেটি এগিয়ে আনা হয়। এবার ৩১ তারিখেই বেতন পরিশোধ করবে তারা।

বিষয়:ইংলিশ লিগবড় দিনলিড স্পোর্টসলেস্টার সিটিহামজা চৌধুরী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…