চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কক্সবাজারে সড়কের পাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা’

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:৫২ অপরাহ্ণ ২০, মে ২০২৬
কক্সবাজার, জনপদ
A A

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কক্সবাজারে সড়ক ও মহাসড়কের আশপাশে অস্থায়ী পশুর হাট না বসানোর নির্দেশ দিয়েছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।

আজ (২০ মে) বুধবার সকালে কক্সবাজার সদর উপজেলা পরিষদে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সতর্ক করে বলেছেন, সড়কের পাশে পশুর হাট বসিয়ে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমপি কাজল বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে যানজট তৈরি হলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। তাই কোনোভাবেই হাইওয়ে কিংবা সড়কের আশপাশে কোরবানির পশুর অস্থায়ী হাট বসতে দেওয়া হবে না।

সভায় তিনি মাদক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বলেন, যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় হুমকি এখন মাদক। বিশেষ করে ইয়াবার কারণে কক্সবাজার বারবার আলোচনায় আসে, যা অত্যন্ত লজ্জাজনক।

তিনি প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, কক্সবাজারকে একটি নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এসময় অভিভাবকদের প্রতিও সচেতন হওয়ার আহ্বান জানান সংসদ সদস্য। তিনি বলেন, সন্তানের চলাফেরা, বন্ধু-বান্ধব ও কর্মকাণ্ডের বিষয়ে পরিবারের সদস্যদের খেয়াল রাখতে হবে।

Reneta

স্বাস্থ্যখাতের প্রসঙ্গ তুলে এমপি কাজল জানান, ২৫০ শয্যাবিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতালে দ্রুত ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পশুর হাট
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT