জনসাধারণের সঙ্গে অশোভন আচরণ করলে দোষী সেনাসদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বৃহস্পতিবার ১৫ আগস্ট ভোররাত পৌনে একটার দিকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিকমাধ্যমে সেনাসদস্যদের অশোভন আচরণের কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত, যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না।
আইএসপিআর আরও জানিয়েছে, ইতোমধ্যে দোষী সেনাসদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন। তথ্য-উপাত্ত বিশ্লেষণে দোষী প্রমাণিত হলে সেনাসদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।







