চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁচা চামড়ার বাড়তি দাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ১১, জুলাই ২০২২
- সেমি লিড, অর্থনীতি
A A

ঈদুল আজহার প্রথম দিন চামড়ার যোগান থাকলেও ন্যায্য দাম পায়নি মৌসুমী ব্যবসায়ীরা। ঈদের দ্বিতীয় দিনে দাম ২ থেকে ৩শ টাকা বাড়িয়েও প্রত্যাশা অনুযায়ী চামড়া মেলেনি লালবাগের মোকামগুলোতে।

আড়তদাররা বলছেন: গতবছরের চেয়ে পশু জবাই কমেছে কমপক্ষে ৩০ শতাংশ। অবশ্য হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট এসোসিয়েশন নেতাদের দাবি, লক্ষ্যমাত্রা অনুযায়ী লাখ খানেক চামড়া সংগ্রহ হবে পোস্তায়। তবে ছাগলের চামড়া এবং গরু-মহিষের মাথা ও শিং বেচাকেনার সাথে জড়িতদের ব্যবসা এবার মন্দা। কারণ ক্রেতা মিলছেনা কোথাও।

সারা বছর যে পরিমাণ পশুর চামড়া বেচা-বিক্রি হয় তার প্রায় ৬০ ভাগই সংগ্রহ করা হয় কোরবানির সময়। কাজেই ঈদুল আজহার দিন থেকে পরবর্তী কয়েকদিন দম ফেলার সময় পাননা লালবাগের পোস্তা, হাজারীবাগের আড়তদার এবং ট্যানারি মালিকরা। তবে এবার ঈদের দ্বিতীয় দিনই পোস্তায় চিরচেনা হাঁকডাক ব্যস্ততা পাওয়া গেলনা।

৪২ বছর ধরে কাঁচা চামড়া কিনে লবন মেখে সংরক্ষণ করেন হাজী মো.সমির উদ্দিন। পোস্তার রাস্তায় বেচাকেনার জৌলুস কমে যাওয়ায় হতাশা তার চোখে-মুখে। ঈদের দ্বিতীয় দিনেও অনেক মৌসুমী ব্যবসায়ীরা ঢাকার বিভিন্ন মাদ্রাসা এবং মহল্লা থেকে চামড়া নিয়ে আসেন পোস্তায়।

লালবাগের পোস্তা কেন্দ্রিক আড়তদার ও কমিশন এজেন্টদের সংগঠন বাংলাদেশ হাইড এন্ড স্কিন মার্চেন্ট এসোসিয়েশন। নেতারা আশাবাদী মৌসুমী ব্যবসায়ী, আড়তদার, ট্যানারি মালিক সব পক্ষই জিতবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের তৎপরতা দেখা গেছে পোস্তার আড়তে আড়তে। চামড়া সংরক্ষণে অন্যতম গুরুত্বপূর্ণ মোটা লবন নিয়ে কেউ যেন ব্যবসায়ীদের হয়রানি করতে না পারে তার দেখভাল করছে শিল্প মন্ত্রণালয়ের সহযোগী সংস্থা-বিসিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আড়তদারকোরবানিচামড়াবাণিজ্য মন্ত্রণালয়ব্যবসা
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT