চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনাদিয়া দ্বীপে ইকো-ট্যুরিজম পার্ক নির্মাণে ইজারা চুক্তির কার্যক্রম স্থগিত

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৫:২৬ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আদালত
A A

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সোনাদিয়া ও ঘটিভাঙ্গা মৌজার বনভূমি ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইকো-ট্যুরিজম পার্ক নির্মাণের উদ্দেশ্যে জেলা প্রশাসক ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত ইজারা চুক্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর পক্ষ থেকে করা এক রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। হাইকোর্ট ওই ইজারা চুক্তির কার্যকারিতা স্থগিতের নির্দেশ প্রদানের পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসককে সোনাদিয়া দ্বীপের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় গাছ কাটা এবং চিংড়ি ঘের নির্মাণ বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সেই সাথে সোনাদিয়া দ্বীপের ৪৯১৬ হেক্টর ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার ও ৮০০১.৭০ একর প্রজ্ঞাপিত বনভূমির যে ক্ষতি সাধিত হয়েছে তা নিরুপণ করে প্রতিবেদনের পাশাপাশি একটি পুনরুদ্ধার পরিকল্পনা তৈরি করে ৬ মাসের মধ্যে আদালতে দাখিলের জন্য পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, বন বিভাগের প্রধান বন সংরক্ষক ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।

আদালতে বেলা’র পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আশরাফ আলী। সাথে ছিলেন আইনজীবী এস হাসানুল বান্না। আর রাষ্ট্রপক্ষে ছিপেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সোনাদিয়া দ্বীপহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬

যে কারণে কানাডায় ঘানার প্রথম বিশ্বকাপ ম্যাচটি খেলা হচ্ছে না থমাসের

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT