রাজনীতি

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের বিশাল সমাবেশ, জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করছে, বিশাল জনসমাগম দেখা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ ঘিরে উত্তাপ রয়েছে রাজনীতিতে। প্রধান দু’দলের সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। উদ্বেগ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। এরই মধ্যে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার ২৮ অক্টোবর সকাল থেকেই বিএনপির সমাবেশকে কেন্দ্র নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। মহাসমাবেশ শুরু হবে আজ দুপুর ২টা থেকে। এর ৩ ঘণ্টা আগেই দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এলাকায় নেতা-কর্মীদের সমাগম চোখে পড়ার মতো।

অন্যদিকে কাকরাইলে একটি নির্মাণাধীন ভবনে অভিযানে গেলে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে টার্গেট করে কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। পরে ওই ভবনে অভিযান চালিয়ে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে আটক করে ডিবি।

শুক্রবার (২৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়। পরে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা এসে যেন কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে, এ জন্য পুলিশ অভিযান পরিচালনা করে। তিনি বলেন, ঘটনাস্থলে যাওয়ামাত্রই ১৫ থেকে ২০টি ককটেল পুলিশের ওপর নিক্ষেপ করা হয়।

বিষয়:২৮ অক্টোবর নয়াপল্টন নয়াপল্টনে সমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…