চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩.২৫ কোটিতে হায়দ্রাবাদে ব্রুক, গুজরাটে উইলিয়ামসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই দল বাড়িয়ে ১০ দলের ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইপিএল) আসন্ন আসরে দল পেয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ভিত্তিমূল্যের ২ কোটি রুপিতে তাকে টেনেছে গুজরাট টাইটানস। ১.৫ কোটি ভিত্তিমূল্যের হ্যারি ব্রককে ১৩.২৫ কোটি রুপিতে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

ভারতের কোচিতে শুরু হওয়া ছোট পরিসরের নিলামে প্রথম নাম ওঠে উইলিয়ামসনের। এরপর ইংলিশ তরুণ ব্যাটার ব্রুককে নিয়ে কাড়াকাড়ি করে রাজস্থান ও হায়দ্রাবাদ। লড়াইয়ে শেষ পর্যন্ত জেতে হায়দ্রাবাদ। ৮ কোটি ২৫ লাখ রুপিতে মায়াঙ্ক আগারওয়ালকেও টেনেছে দলটি। অবিক্রিত থেকেছেন সাবেক ইংলিশ অধিনায়ক জো রুট।

২০২৩ আইপিএলে সর্বাধিক ৮৭ জন ক্রিকেটারকে টানবে দশ ফ্র‌্যাঞ্চাইজি। সর্বাধিক ৩০ জন থাকবে বিদেশি। নিলামে দেশ-বিদেশের ৪০৫ জন ক্রিকেটারের নাম থাকছে। ২৭৩ জন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে আছে ১৩২ জন বিদেশি। বাংলাদেশের রয়েছে চারজন— সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন ধ্রুব।

আইপিএলের নিলামে নাম ছিল ছয় বাংলাদেশি ক্রিকেটারের। মোস্তাফিজকে ধরে রেখেছে তার দল রাজস্থান রয়্যালস। বাদ পড়েছেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম। চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়াদের ডাকা হবে আজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩আফিফতাসকিননাসুমব্রুকমোস্তাফিজরাজস্থানলিড স্পোর্টসসাকিবহায়দ্রাবাদ
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT