চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে পাওয়া যাবে না ভারত সিরিজের টিকিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ-ভারত সিরিজের টিকিট কিনতে হবে লাইনে দাঁড়িয়ে, নির্ধারিত বুথ থেকে। একটা সময় ব্যাংকের মাধ্যমে হোম সিরিজের টিকিট বিক্রি করত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি বুথ থেকেও সংগ্রহ করা যেত। পরে সহজডটকম বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়। সে চুক্তির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। নতুন করে কোনো কোম্পানির সঙ্গে চুক্তি না হওয়ায় বুথের মাধ্যমেই সব টিকিট বিক্রি করা হবে।

তাতে ভোগান্তি বাড়বে। ভারতের বিপক্ষে সিরিজ হলে বাংলাদেশের দর্শকদের বিপুল আগ্রহ থাকে। ৭ বছর পর কোহলি-রোহিতরা আসছেন টাইগার ডেরায়। ফুটবল বিশ্বকাপের ডামোডালের মধ্যেও টিকিটের প্রচুর চাহিদা থাকবে, ধারণা করছেন বিসিবি সংশ্লিষ্টরা।

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আজ সন্ধ্যায় বাংলাদেশে আসছে টিম ইন্ডিয়া। ৪ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে দিবারাত্রির প্রথম ওয়ানডে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিরপুরে সংবাদমাধ্যমকে জানান, ৩ ডিসেম্বর অর্থাৎ ম্যাচের একদিন আগে থেকে শুরু হবে টিকিট বিক্রি। হোম অব ক্রিকেটের প্রেসবক্সের আধুনিকায়ন শেষে উদ্বোধন করতে এসে এমন তথ্য জানান বোর্ড প্রধান।

নাজমুল হাসান সিরিজের টিকিট প্রসঙ্গে বলেন, ‘৩ তারিখ থেকে দর্শকরা টিকিট পাবে বুথ থেকে। টিকিটের যে অবস্থা (চাহিদা) আগে থেকে বললে আরও বিপদ মনে হচ্ছে এখন আমার কাছে।’

বিসিবি সভাপতি জানান, ভারত সিরিজের টিকিটের দাম সামান্য বাড়তে পারে অন্যান্য সিরিজের তুলনায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইনকোহলিটিকিটপাপনবাংলাদেশ -ভারত সিরিজবিসিবিরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT