চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহাসিক রায় ও ঈদের দিন বলছেন আইনজীবীরা

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৩:০৭ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের আদালত ভবনে আইনজীবীদের ঐতিহাসিক রায় ও ঈদের দিন আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে ঐতিহাসিক ও আজকের দিনটিকে দেশের মানুষের জন্য ঈদের দিন বলে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা।

তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়কে বাতিল করে বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতভাবে রায় দেন। এই রায়ে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা পুনর্বহাল হয়। রায় প্রদানকারী আপিল বেঞ্চের অপর ছয় বিচারপতি হলেন মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

বিএনপির আবেদনের পক্ষে শুনানি করা সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন আজকের রায়ের পর সাংবাদিকদের বলেন, ‘আজকের দিনটি সারা বাংলাদেশের মানুষের জন্য ঈদের দিন। সর্বসম্মতিতে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে রায় দিয়েছেন আপিল বিভাগ। দেশের মানুষ এখন স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণেই আজকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো।’

Banglabid

বিএনপির আবেদনের পক্ষে শুনানি করা সিনিয়র আরেক আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করেছিল। তারপর দেশের মানুষ আর ভোটাধিকারের সুযোগ পায়নি। ১৫৪ জন্য সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল, দিনের ভোট রাতে হয়েছিল। আর বিচারপতি এ বি এম খায়রুল হকের রায়টি তার ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন ছিল, যা আমরা আইন-আদালতের ভাষায় গ্রহণ করতে পারিনি।

বদিউল আলম মজুমদারসহ চার আপিলকারীর পক্ষে শুনানি করা সিনিয়র আইনজীবী শরীফ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘আজকের রায়ে আদালত স্পষ্টভাবে বলেছেন, খায়রুল হকের নেতৃত্বে দেওয়া রায়টিকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এর ফলে ত্রয়োদশ সংশোধনী দ্বারা প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে এল। আজকের রায়টি সামগ্রিকভাবে এই সময়ের পটভূমিতে খুবই ঐতিহাসিক। খায়রুল হকের নেতৃত্বে দেওয়া রায়টি ছিল অত্যন্ত নিম্নমানের। এর মাধ্যমে বাংলাদেশে দীর্ঘ ১৫ বছরের স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সূচনা হয়েছিল। রায়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল।’

আজকের রায়ের কার্যকারিতা প্রসঙ্গে এই মামলায় জামায়াতের পক্ষে শুনানি করা সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, এই রায়টি বর্তমানে কার্যকর হবে না। এটা কার্যকর হবে আগামীতে। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের কার্যকারিতা থাকবে না। চতুর্দশ সংসদ নির্বাচনে এটা কার্যকর হবে।’

Reneta

বহুল আলোচিত এই আপিলে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে আপিল শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। এরপর ২০১১ সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তি আবেদন করেন। সে রিভিউ আবেদন থেকে আপিল শুনানির জন্য গত ২৭ আগস্ট লিভ মঞ্জুর করে ২১ অক্টোবর আপিল শুনানির দিন ধার্য করেন। পরবর্তী ১০ দিন এই আপিল শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীঐতিহাসিক রায়তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

আগস্ট ১৪, ২০২৬

শিল্পকলায় এবার সেই তিন সিনেমার টিকিট শো!

আগস্ট ১৪, ২০২৬
এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, ছবি: সংগৃহীত।

সীতাকুণ্ড শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল কার বাজার’

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT