চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেনিসকে বিদায় জানালেন ফেদেরার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ন ১৫, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বয়স, চোট এবং জয়খরা—এই তিনে ভুগে টেনিসকে বিদায় বলে দিচ্ছেন রজার ফেদেরার। আগামী সপ্তাহে লন্ডনে লেভার কাপে খেলার পর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে দেখা যাবে না তর্কসাপেক্ষে সর্বকালের সর্বশেষ্ঠ এই টেনিস খেলোয়াড়কে।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক পোস্টে অবসরে যাওয়ার কথা জানিয়েছেন ২০ বারের গ্রান্ড স্লাম জয়ী সুইস সেনশেসন। বর্ণাঢ্য ক্যারিয়ারে টেনিসের সেরার কাতারে নিজের নাম ধরে রেখেছেন ৪১ বর্ষী এই তারকা। শেষ কয়েকবছর ভুগেছেন হাঁটুর চোটে। গতবছর উইম্বলডনে সবশেষ ম্যাচ খেলেছিলেন ফেদেরার।

সুইস তারকা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অনেকেই জানেন, গত তিন বছর চোট এবং অস্ত্রোপচারের মতো চ্যালেঞ্জের মুখে ছিলাম। প্রতিযোগিতামূলক ফর্মে ফিরে আসতে কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আমার শরীরের সক্ষমতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে জানি। ইদানিং শরীর আমাকে জানান দিচ্ছিল, আমার বয়স এখন ৪১ বছর।’

গেল কয়েকবছরে অনেকবার হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন ফেদেরার। এ সময়ে খুব বেশি টুর্নামেন্টও খেলতে পারেননি। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন হয়ে অংশ নিতে পারেননি উইম্বলডনেও। এবার চোটের সঙ্গে যুদ্ধে হার মানলেন টেনিস সম্রাট। ২৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিচ্ছেন।

মাথায় সাদা ফেট্টি বেঁধে কোর্টে দাপট দেখানো ফেদেরার লিখেছেন, ‘২৪ বছরে পনেরশ’র বেশি ম্যাচ খেলেছি। আমি স্বপ্নেও যেমন ভাবিনি তারচেয়েও দারুণ কিছু দিয়েছে টেনিস। প্রতিযোগিতামূলক ক্যারিয়ার শেষ করার সময়ে এটাকে অবশ্যই আমার চিনতে হবে। লন্ডনে পরের সপ্তাহে লেভার কাপ হবে আমার শেষ এটিপি আসর। অবশ্যই ভবিষ্যতে টেনিস খেলব, তবে গ্র্যান্ড স্ল্যামে বা সফরে নয়।’

২০০৩ সালে প্রথম গ্র্যান্ডস্লাম জিতেছিলেন ফেদেরার। এরপর থেকে ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, একটি ফ্রেঞ্চ ওপেন, ৮টি উইম্বলডন ও ৫টি ইউএস ওপেন জিতেছিলেন এই টেনিস কিংবদন্তি। সম্প্রতি তিনি বলেছিলেন, ‘যদি জেতার খিদে না থাকে, তাহলে শুধু শুধু খেলা চালিয়ে যাওয়ার কোনও মানে হয় না।’ এবছরের লেভার কাপের পর টেনিস ছেড়ে দিয়ে সেটাই করতে যাচ্ছেন টেনিসের এই সম্রাট।

Jui  Banner Campaign
ট্যাগ: উইম্বলডনটেনিসফেদেরারফ্রেঞ্চ ওপেনলিড স্পোর্টসলেভার কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহার গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ফাইনালে বিধ্বংসী ১৭৫ রানে সূর্যবংশীর তিন রেকর্ড

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে কৃষি ও সুনীল অর্থনীতি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT