চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাভ ডিয়াজের ঐতিহাসিক ছবি, কানেই হচ্ছে প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
লাভ ডিয়াজের ঐতিহাসিক ছবি, প্রিমিয়ার শুটিং সেটে অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক’দিন আগেই বিশ্বখ্যাত ফিলিপিনো চলচ্চিত্র নির্মাতা লাভ ডিয়াজ নিজের আসন্ন সিনেমা ‘ম্যাগেলান’ নিয়ে এক উত্তেজনাপূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন। তার অনুসারীরা ধরেই নিয়েছিলেন, আসন্ন ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে নতুন সিনেমাটির প্রিমিয়ার হতে যাচ্ছে! আর সেটাই সত্যি হচ্ছে।

আসন্ন কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে প্রিমিয়ার হতে চলেছে ‘ম্যাগেলান’। যে সিনেমায় পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলানের চরিত্রে অভিনয় করছেন মেক্সিকান জনপ্রিয় অভিনেতা গায়েল গার্সিয়া বার্নাল!

লাভ ডিয়াজের ‘ম্যাগেলান’-এর সঙ্গে যোগ দিয়েছে সেলস এজেন্সি লুক্সবক্স। সদ্যই এই এজেন্সি জানিয়েছে, লাভ ডিয়াজের ‘ম্যাগেলান’ চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবের ‘প্রিমিয়ার’ বিভাগে বিশ্বপ্রিমিয়ার করবে।

Banglabid

১৬শ শতাব্দীর প্রেক্ষাপটে নির্মিত ‘ম্যাগেলান’। এতে একজন তরুণ ও উচ্চাকাঙ্ক্ষী পর্তুগিজ নাবিক ম্যাগেলানের জীবন অনুসরণ করা হয়েছে, যিনি পর্তুগালের রাজাকে অমান্য করে বিশ্ব আবিষ্কারের স্বপ্নে এগিয়ে যান। পরে তিনি স্পেনের রাজপরিবারকে তার দুঃসাহসিক অভিযানের জন্য সমর্থন করতে রাজি করান।

তবে এই যাত্রা ছিল অত্যন্ত ক্লান্তিকর—ক্ষুধা, বিদ্রোহ এবং মানসিক চাপ দলকে ভেঙে দিতে থাকে। মালয় দ্বীপপুঞ্জে পৌঁছানোর পর ম্যাগেলানের মানসিকতা পরিবর্তিত হয়; তিনি জয় ও ধর্মান্তর নিয়ে বাতিকগ্রস্ত হয়ে পড়েন, যা শেষ পর্যন্ত সহিংস বিদ্রোহের জন্ম দেয় এবং তা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পরিচালক লাভ ডিয়াজকে নিয়ে পর্তুগিজ প্রযোজক জোয়াকিম সাপিনহো বলেন, “লাভ ডিয়াজ ম্যাগেলান ও ফিলিপাইনের মধ্যকার সেই প্রথম সাক্ষাৎকে অনন্য এক দৃষ্টিকোণ থেকে চিত্রায়িত করেছেন। আর গায়েল গার্সিয়া বার্নাল আমাদের মানব প্রকৃতির গভীর রহস্যের পথে নিয়ে যান। তারা মিলে সিনেমায় এক নতুন ধরনের অ্যাডভেঞ্চার জন্ম দিয়েছেন।”

Reneta

সহ-প্রযোজক হিসেবে কাজ করেছে আন্ডারগ্রাউন ফিল্মস (স্পেন), ব্ল্যাক ক্যাপ পিকচার্স (ফিলিপাইন), টেন১৭পি (ফিলিপাইন), এল ভিয়াজে ফিল্মস (স্পেন), ভোলস ফিল্মস (তাইওয়ান), লিব ফিল্মস (ফ্রান্স) এবং একেপি২১ (ফ্রান্স)।

লাক্সবক্স টিমের পক্ষ থেকে ফিওরেলা মোরেত্তি বলেন, “লাভ ডিয়াজের মতো সমসাময়িক সিনেমার একজন দুঃসাহসী কণ্ঠস্বরের সঙ্গে কাজ করতে পারা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়। ম্যাগেলান একটি মহাকাব্যিক ইতিহাসের চিত্রায়ন, যা গায়েল গার্সিয়া বার্নালের অসাধারণ অভিনয়ের মাধ্যমে প্রাণ পেয়েছে। এই গল্পটি, যা বৈশ্বিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, আগে কখনও ফিলিপিনোর দৃষ্টিকোণ থেকে বলা হয়নি — লাভ ডিয়াজ সেটিই করেছেন গভীরতা, কবিতা ও জরুরি বার্তার সাথে।”

দীর্ঘ সময়ের চলচ্চিত্র নির্মাণের জন্যই বেশী পরিচিত লাভ ডিয়াজ। তার কোনো কোনো ছবি চার ঘণ্টা, কোনোটা ৫ ঘণ্টা বা তারচেয়ে বেশী। তার কাছে সিনেমা মানেই ধৈর্য এবং অনুভব! তার বিখ্যাত দীর্ঘ সিনেমা হল ‘হেরেমিয়াস’, যার দৈর্ঘ্য ৫১৯ মিনিট! এছাড়া ‘ডেথ ইন দ্য ল্যান্ড অব এনকান্তস’ এর দৈর্ঘ্য ৫৪১ মিনিট এবং ‘ইভ্যুলুশন অব ফিলিপিনো ফ্যামিলি’ এর দৈর্ঘ্য ৬২৪ মিনিট!

এর আগে ‘দ্য ওমেন হু লেফ্ট’ চলচ্চিত্রটির জন্য ২০১৬ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন এবং ‘ফ্রম হোয়াট ইজ বিফোর’ এর জন্য ২০১৪ সালে লোকার্নো চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লেপার্ড পুরস্কার জিতেছিলেন লাভ ডিয়াজ। আঁ সার্তে রিগাসহ একাধিকবার কানেও তার ছবি প্রদর্শীত হয়েছে। –ভ্যারাইটি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানকান চলচ্চিত্র উৎসবগায়েল গার্সিয়া বার্নালবার্নালম্যাগেলানলাভ ডিয়াজলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ল্যাসিকো ভুলে তরুণ বার্সাকে ম্যাচ ‘উপভোগ’ করতে বললেন কোচ

পরবর্তী

মেধা সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেল ইমপ্রেস টেলিফিল্ম

পরবর্তী
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে সম্মাননা প্রদান ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেধা সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেল ইমপ্রেস টেলিফিল্ম

পোপের উপদেষ্টাদের সাথে বৈঠকরত ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রধান উপদেষ্টা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT