চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি সপ্তাহে ওটিটি মাতাবে যেসসব কনটেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ন ১২, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

সিনেমা কিংবা ওয়েব সিরিজ পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর! প্রায় প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। যার ব্যতিক্রম হচ্ছে না এবারও। চলুন এক নজরে জেনে নেওয়া যাক চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শো নিয়ে খবর-

‘ছাবা’
শিবাজি ছিলেন তুমুল প্রতাপশালী রাজা এবং মোগল সম্রাট আওরঙ্গজেবের সবচেয়ে বড় শত্রু। শিবাজির মৃত্যুর খবর পাওয়ামাত্র মোগল দরবার হয়ে ওঠে আনন্দে উদ্বেল। পথের কাঁটা দূর হয়েছে ভেবে উৎসবে মেতে ওঠে তারা। তখনই হাজির হন ছত্রপতি সম্ভাজি মহারাজ। এমন গল্প নিয়ে লক্ষ্মণ উতেকরের সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দুর্দান্ত ব্যবসা করে।

ঐতিহাসিক ড্রামা ধরনের সিনেমাটি এবার ওটিটিতে এসেছে। এতে সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল, আওরঙ্গজেব হয়েছেন অক্ষয় খান্না। এছাড়া সম্ভাজির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ১১ এপ্রিল থেকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে স্ট্রিমিং হয়েছে ‘ছাবা’ ছবিটির।

‘ছোরি ২’
ভারতে এখন হরর সিনেমা রমরমা। অনুমিতভাবেই তাই ২০২১ সালে মুক্তি পাওয়া ছোরির রিমেক নিয়ে হাজির হয়েছেন নির্মাতারা। প্রথম কিস্তির মতো এবারও সাক্ষী চরিত্রটি করেছেন নুসরাত ভারুচা। বিশাল ফুরিয়া পরিচালিত এ ছবিতে আরও আছেন সোহা আলী খান। কুসংস্কারের সঙ্গে যখন অতিপ্রাকৃত শক্তি মিশে যায়, তখন তা কতটা ভয়ংকর রূপ নেয়, সিনেমায় সেটাই তুলে ধরা হয়েছে। ১১ এপ্রিল থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হয়েছে হরর ঘরণার এই ছবিটির।

‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’
হঠাৎই অ্যান্ড্রু কুপারের জীবনে নেমে আসে ঘোরতর দুর্দিন। চাকরি যাওয়ার পাশাপাশি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদও চূড়ান্ত হয়। তবে চাকরি না থাকলেও কুপারের দুষ্টু বুদ্ধির অভাব নেই। কিন্তু একবার ভয়াবহ এক বিপদে জড়িয়ে পড়েন তিনি।

এমন গল্প নিয়ে জনাথন ট্রোপারের ড্রামা ঘরানার সিরিজটির প্রথম দুই পর্ব মুক্তি পেয়েছে গতকাল। বাকি সাত পর্ব পর্যায়ক্রমে আসবে আগামী ৩০ মে পর্যন্ত। সিরিজটিতে অভিনয় করেছেন জন হ্যাম, অলিভিয়া মুন প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে স্ট্রিমিং হচ্ছে এই সিরিজটি।

‘হ্যাকস ৪’
আলোচিত কমেডি ড্রামা এই সিরিজের চতুর্থ মৌসুম শুক্রবার (১১ এপ্রিল) স্ট্রিমিং হয়েছে জিও হটস্টারে। আবারও পর্দায় দেখা যাবে জিন স্মার্ট আর হ্যানা আইনবেন্ডারকে। ডেবোরা ও অ্যাভা ঠিক করেন, লেটনাইট শো শুরু করবেন। সেটা করতে গিয়ে ঘটতে থাকে নানা কাণ্ড।

Reneta

‘প্রবীণকুডু শাপ্পু’
এক পানীয়র দোকানে খুন হন এক ব্যক্তি। সেই হত্যাকাণ্ডের তদন্ত শুরুর পর ঘটতে থাকে উদ্ভট সব কাণ্ড। এমন গল্প নিয়ে মালয়ালম এই ব্ল্যাক কমেডি, ক্রাইম থ্রিলার সিনেমাটি গত জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। শ্রীরাজ শ্রীনিবাসন পরিচালিত প্রথম সিনেমায় অভিনয় করেছেন সুবিন শাহির, বাসিল জোসেফ। এটি প্রযোজনা করেছেন আলোচিত মালয়ালম নির্মাতা ও প্রযোজক আনোয়ার রশীদ। সনি লাইভ স্ট্রিমিং হয়েছে মালালায়াম এই সিনেমাটি।

Jui  Banner Campaign
ট্যাগ: ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’‘ছোরি ২’‘প্রবীণকুডু শাপ্পু’‘হ্যাকস ৪’ওটিটি প্ল্যাটফর্মছাবালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু আজ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের নতুন যাত্রা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT