চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষকদের নিয়ে ভারত সরকারের মধ্যরাত পর্যন্ত বৈঠক শেষে নতুন প্রস্তাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
প্রদর্শনী ও প্রতিবাদকারীদের জমায়েত, ধোঁয়া ও পুলিশি উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ‍কৃষকদের সমস্যা নিয়ে চলমান আন্দোলন রোববার (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে শেষ হয় কেন্দ্রীয় সরকার এবং কৃষকদের চতুর্থ দফার বৈঠক। এই বৈঠক থেকেও কোনো সমাধানসূত্র বেরিয়ে আসেনি বলেই জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, বৈঠকে কেন্দ্রের তরফ থেকে ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে নয়া প্রস্তাব দেওয়া হয়েছে আন্দোলনরত কৃষকদের।

হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে জানা যায়, ন্যূনতম সহায়ক মূল্যকে শস্য বৈচিত্র্যের সঙ্গে জুড়তে চাইছে সরকার। তবে এই প্রস্তাব এখনও পর্যন্ত গ্রহণ বা নাকচ করেননি কৃষকরা।

বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানান, উভয় পক্ষই এটা মেনে নিয়ে নিয়ে যে কৃষক, সাধারণ মানুষ এবং অর্থনীতির উন্নয়নের স্বার্থে আমাদের গতানুগতিক ধারণা ছেড়ে সমাধানসূত্র বের করতে হবে।

Banglabid

পীযূষ গোয়েল বলেন, বৈঠকে কৃষক নেতারা জলস্তর নেমে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই আবহে মন্ত্রী শস্য বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরেন।

এদিকে সরকারের পক্ষ থেকে আসা নতুন প্রস্তাব নিয়ে ভেবে দেখতে সোমবার পর্যন্ত সময় চেয়েছেন কৃষক নেতারা। তবে মধ্যরাতের বৈঠকের পরে কিষাণ মজদুর মোর্চার আহ্বায়ক সরবন সিং পন্ধের এবং সংযুক্ত কিষাণ মোর্চার নেতা জগজিৎ সিং দল্লেওয়াল দাবি করেন, কেন্দ্রের এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। তাও তারা নিজেদের সমর্থকদের সঙ্গে এই নিয়ে আলোচনা করার জন্য সময় চেয়ে নিয়েছেন।

পীযূষ গোয়েল কেন্দ্রের নয়া প্রস্তাবের বিষয়ে বলেন, ধরুন গম ছেড়ে কৃষকরা যদি ডালের চাষ করেন। তাহলে ভারতকে কম পরিমাণ ডাল আমদানি করতে হবে। দেশের মানুষের চাহিদা মিটবে। জলস্তরের সমস্যা মিটবে।

Reneta

এদিকে কৃষকদের আশঙ্কা- ডাল বা তুলোর মতো শস্য ফলনে তাদের লোকসানে পড়তে হতে পারে। কারণ এই ফসলগুলির ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য দেয় না সরকার। তাই তারা এই বিষয়টি নিয়ে সন্দিহান। এই আবহে কেন্দ্রীয় মন্ত্রী প্রস্তাব দেন, NCCF, NAFED-এর মতো সমবায় সমিতিগুলি পাঁচবছরের জন্য কৃষকদের সঙ্গে চুক্তিবদ্ধ হবে এবং শস্য বৈচিত্র্যের ক্ষেত্রে কাজ করবে। সেই সময় এই শস্যগুলির ন্যনতম সহায়কমূল্যে কেনার বিষয়টি নিশ্চিত করবে এই সমবায়গুলি।

অপরদিকে আপাতত ২১ ফেব্রুয়ারির ‘দিল্লি চলো’ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।

এই বিষয়ে কৃষক নেতা পন্ধের বলেন, ‘এক-দুদিনের মধ্যে আবার আলোচনায় বসতে পারি আমরা।’

আন্দলোনকারীদের পরবর্তী পদক্ষেপ কী হবে এই বিষয়ে পন্ধের বলেন, কৃষকদের সঙ্গে এই নিয়েও আলোচনা হবে। পাশাপাশি কেন্দ্রের কাছে তার দাবি, কৃষকরা দিল্লি যাওয়ার জন্যে অগ্রসর হলে সরকার যেন তাদের জন্য পথ ছেড়ে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল্লি চলো আন্দোলনভারতের ‍কৃষকদের আন্দোলনমন্ত্রী পীযূষ গোয়েল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাফটাতেও ‘ওপেনহেইমার’-এর জয়জয়কার, কিছুই পেল না ‘বার্বি’!

পরবর্তী

জার্মানি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী বিমান থেকে নামছেন, বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশি লেখকদের বই বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় মাতৃভাষা বাংলার চর্চা ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT