চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরনিদ্রায় সমাহিত অভিনেতা আহমেদ রুবেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

গাজীপুর সিটি করপোরেশন কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত হলেন ‘বৃক্ষমানব’ খ্যাত গুণী অভিনেতা আহমেদ রুবেল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার দাফন সম্পন্ন হয় বলে জানা গেছে।

এদিন দুপুরের পর চ্যানেল আই থেকে সোজা এই অভিনেতার মরদেহ গাজীপুরের উত্তর ছায়াবীথির নিজ বাড়িতে নেয়া হয়। তার মরদেহ স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব ও ভক্তরা ভিড় করেন। পরে জয়দেবপুর রাজবাড়ি মাঠে বিকেল ৫টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ গণ্যমান্য লোকজন জানাজায় অংশগ্রহণ করেন। পরে সিটি করপোরেশন কবরস্থানে মায়ের পাশে সমাহিত হন এই অভিনেতা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ ছবির উদ্বোধনী শো’তে উপস্থিত থাকার কথা ছিলো আহমেদ রুবেলের। শো’তে যোগ দিতে বসুন্ধরা শপিং মলের বেজমেন্টে গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে যান। সেখানে মাথায় পানি দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর পার্শ্ববর্তী স্কয়ার হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে ডাক্তার আহমেদ রুবেলকে মৃত ঘোষণা করে জানায়, কার্ডিয়াক অ্যারেস্টে রুবেলের মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ আহমেদ রুবেলের মরদেহ রাখা হয় মোহাম্মদপুর মারকাজুলের হিম ঘরে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মরদেহ নিয়ে যাওয়া হয় শিল্পকলা একাডেমিতে। সেখানে তাকে মঞ্চ, নাটক ও থিয়েটার কর্মীরা তাকে শ্রদ্ধা নিবেদন করেন। শিল্পকলায় তাকে শেষ শ্রদ্ধা জানানোর পর দুপুর ১২টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ের কার্যালয়ে নেয়া হয়। সেখানে আহমেদ রুবেলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর চ্যানেল আই থেকে ‘বৃক্ষমানব’ খ্যাত অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হয় গাজীপুরে।

ট্যাগ: আহমেদ রুবেলচিরনিদ্রাচ্যানেল আইজানাজানাটকলিড বিনোদনশিল্পকলাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT