চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল

ঢাবিতে আমার ভাষার চলচ্চিত্র: সমাপনী দিনে থাকছে যেসব ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’-এর পর্দা নামছে রবিবার (৮ ফেব্রুয়ারি)। ছয় দিনব্যাপী এই উৎসবের সমাপনী দিনে বেশ কয়েকটি সিনেমা প্রদর্শনী ছাড়াও থাকছে পুরস্কার!

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবের শেষ দিন সকাল ১০টায় পর্দা উঠবে বেলাল আহমেদ পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘নয়নের আলো’ দিয়ে।

এরপর দুপুর সাড়ে ১২টায় প্রদর্শিত হবে কাজী হায়াত পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘ধর’। সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে এই সিনেমায় প্রয়াত চিত্রনায়ক মান্নার অভিনয় বেশ আলোচিত।

সমাপনী দিনের বিকেল সাড়ে ৩টায় থাকছে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী, যেখানে নতুন প্রজন্মের নির্মাতাদের ভাবনা ও ভাষা তুলে ধরা হবে।

উৎসবের পর্দা নামবে সন্ধ্যা সাড়ে ৬টায়, জয়ব্রত দাশ পরিচালিত ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’ চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে।

এদিনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে উৎসবের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হীরালাল সেন পদক, যে পুরস্কারটি পাবে এবারের উৎসবের সেরা চলচ্চিত্র।

Reneta

ভাষা আন্দোলনের চেতনা ও বাংলা চলচ্চিত্রের ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ ছয় দিনে দর্শক, নির্মাতা ও চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আমার ভাষার চলচ্চিত্রধরনয়নের আলোবাংলা চলচ্চিত্রমান্নাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের ‘ইউ টার্নের’ পর যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য অধিকার আইনের সংশোধন নিয়ে বিদায়ী অন্তবর্তী সরকারের প্রহসন

ফেব্রুয়ারি ১০, ২০২৬

৯০ শতাংশ পণ্য রপ্তানিতে ‘শূন্য শুল্ক’ সুবিধা দেবে যুক্তরাষ্ট্র: বাণিজ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

আইস্ক্রিনে আসছে ইতিহাস সৃষ্টি করা সেই ‘প্রিয়তমা’

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: দিনাজপুর ৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চিকিৎসক ও শিক্ষক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুর ৬ আসনে ভোটারদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT