চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
১২:৩১ অপরাহ্ন ০৩, আগস্ট ২০২৫
জনপদ, রাঙ্গামাটি
A A

টানা ভারী বর্ষণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার একমাত্র আন্তঃজেলা সংযোগ সড়ক মারিশ্যা-দিঘিনালা সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে মানুষ।

শনিবার (২ আগস্ট) রাতভর ভারী বৃষ্টির ফলে আজ রোববার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে সড়কের ৯, ১০ ও ১৪ কিলোমিটার এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।

পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায়, চট্টগ্রামগামী বাস ও ছোটবড় অনেক যানবাহন আটকে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে  মানুষ। এছাড়া টানা বৃষ্টির ফলে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বেশ কয়েকটি অভ্যন্তরীণ সড়ক পানিতে তলিয়ে গেছে।

বাঘাইছড়ি পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শান্তি পরিবহনের লাইনম্যান গিয়াসউদ্দিন নাছির পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকালে পাহাড় ধসের কারণে এখন পর্যন্ত তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ার সংবাদ পেয়েছি। এতে সড়কে সব গাড়ি আটকে আছে, মাটি সরানোর কাজ এখনো শুরু হয়নি।

আটকে পড়া শান্তি পরিবহনের বাসযাত্রী মো. আরমান বলেন, সকাল থেকে সড়কে আটকে আছি, এখনও এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে।

খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা জানান, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কে আজ সকালে পাহাড় ধসের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়েছি। সড়কে মাটি সরানোর জন্য জনবল ও গাড়িসহ যন্ত্রপাতি পাঠানো হয়েছে। তবে মাটি সরাতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।

Reneta

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কসহ কয়েকটি স্থানে পাহাড় ধসের কারণে সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। মাটি সরাতে সেখানে সড়ক ও জনপথ বিভাগ কাজ করছে। বর্তমানে এই সড়কে বড় যান চলাচল বন্ধ থাকলেও ছোট যান চলাচল করতে পারছে। আশা করছি, খুব তাড়াতাড়ি মাটি সড়ানোর কাজ শেষ হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাহাড় ধসে রাস্তা বন্ধবাঘাইছড়ি উপজেলাযান চলাচল বন্ধরাঙ্গামাটি
শেয়ারTweetPin

সর্বশেষ

লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদের বৃহত্তম জামাত

মার্চ ২১, ২০২৬

সম্পর্কের গল্পে আজ ঈদ মাতাবে ‘ফ্যামিলি ম্যান’

মার্চ ২১, ২০২৬
প্রতীকী ছবি

হাতিরঝিলে ছুরি মেরে স্কুলছাত্র হত্যা

মার্চ ২১, ২০২৬

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে খাল খনন ও সংরক্ষণ কর্মসূচি

মার্চ ২১, ২০২৬
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ

বাংলাদেশ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময়

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT