চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশোকে অভিনয়ের শিক্ষক বললেন ব্যাচেলর পয়েন্ট’র লামিমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

‘অভিনেতা হিসেবে নিশো ভাইয়াকে সবচেয়ে বেশি ভালো লাগে। উনি অভিনয়ের শিক্ষক। তার সঙ্গে কাজের খুব ইচ্ছে ছিল। অমি ভাইয়ের পরিচালনায় ‘লতা অডিও’ নাটকের মাধ্যমে পূরণ হয়েছে। শুটিং সেটে কীভাবে অভিনয় করতে হয় সেটা উনি শিখিয়ে দিয়েছিলেন। ওই অভিজ্ঞতা ছিল দারুণ।’

নাটকের তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে নিয়ে এমন মন্তব্য করেন এ প্রজন্মের অভিনেত্রী লামিমা লাম।

কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে লামিমা পরিচিতি অর্জন করেছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন মিউজিক ভিডিও ‘চোখের বারান্দায়’।

কোনাল-সাদীর গাওয়া গানটি প্রকাশের পর শনিবার সেলিব্রেশন অনুষ্ঠানে লালিমা বলেন, নিশো ভাইয়ের সঙ্গে একটি কাজ হয়েছে। তখন তিনি বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন। যা আমি সবসময় মেনে চলি। এতে অভিনয় করতে বা ক্যারেকটার হয়ে পর্দায় আসতে অনেক সুবিধা হয়।

‘ব্যাচেলর পয়েন্ট’ তাকে সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছে জানিয়ে লামিমা বলেন, সবাই আমাকে ব্যাচেলর পয়েন্ট’র লামিয়া বলে ডাকে। কিন্তু আমার নাম হচ্ছে লামিমা। কোথাও গেলে আমার নাম বলা লাগে না। আমাকে জিজ্ঞেসও করে না। সবাই আমাকে একডাকে লামিয়া নামে ডাকে।

লামিমা জানান, তিনি অভিনেত্রী হতে পেরেছেন পরিচালক অমির কারণে। আরও জানান, ব্যাচেলর পয়েন্ট’র পলাশ, চাষী আলম, মিশু সাব্বির প্রত্যেকে তাকে অভিনেত্রী হতে সাহায্য করেছেন, প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন। লামিলা বলেন, আমি একটু একটু অভিনেত্রী হওয়ার চেষ্টা করছি।

Reneta

ভালোবাসা দিবস উপলক্ষে লামিমা দুটি নাটকে অভিনয় করেছেন। একটি সালমান মুক্তাদিরের সঙ্গে, আরেকটি সাইদুর রহমান পাভেলের সঙ্গে। এছাড়া কিছুদিন আগে ‘হোটেল রিল্যাক্স’ ওয়েব সিরিজের শুটিং করেছেন, সে বিষয়ে লামিমা বলেন, এই কাজটি ঈদে রিলিজ হবে। দর্শক পুরোপুরি কমেডি গল্প দেখবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোকাজল আরেফিন অমিব্যাচেলর পয়েন্টলামিমা লামলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT