চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লালন ছিলেন মানবতার এক কবি

কুষ্টিয়ায় লালন আখড়ায় আলোচকরা

আনিসুজ্জামান ডাবলুআনিসুজ্জামান ডাবলু
১০:০৯ অপরাহ্ন ১৭, অক্টোবর ২০২৫
কুষ্টিয়া, জনপদ
A A

ফকির লালনের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে তিন দিনের লালন তিরোধান দিবস। বিকেলে ৪টায় বসে আলোচনা সভা।

প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে আয়োজিত এদিন সন্ধ্যায় আখড়াবাড়ির মরা কালীগঙ্গা নদীর তীরে উন্মুক্ত মঞ্চে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তিন দিনের উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরয়ার ফারুকী।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। মুখ্য আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিমান লেখক ও গবেষক গায়ত্রী চক্রবর্তী। সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসান মোহাম্মদ আরেফিন।

গায়ত্রী চক্রবর্তী বলেন, লালন ফকির ছিলেন একজন অসাম্প্রদায়িক চেনতার মানুষ। যিনি সব কিছুর ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছেন, মানুষকে ভালোবেসেছেন। লালন তার চিন্তা-চেতনাকে বিশ্ব পরিমণ্ডলে মানুষের ভাবনা-চিন্তার খোরাক যুগিয়েছেন। এ মাটিতে লালন শুয়ে আছেন।

চিন্তক কবি লেখক ফরহাদ মজহার বলেন, এবার জাতীয়ভাবে লালনের তিরোধান দিবস পালন হচ্ছে। এটা দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও মিশে গেছে। গায়ত্রী চক্রবর্তী এ মাটিতে আসার মাধ্যমে এবার লালন দিবস আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে গেছে। লালনকে নিয়ে গবেষণার অনেক কিছু বাকি আছে। এখানে একটি আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র গড়ে তুলতে হবে। যাতে করে মানুষ তার চিন্তার জগতকে পরিবর্তন করতে পারে।

মৎস্য উপদেষ্টা বলেন, আমরা বারবার এ মাটিতে ফিরে আসি। যতদিন বেঁচে থাকব ততদিন আসব। ফরিদা ফারভীনকে স্মরণ করে তিনি বলেন, আজ ফরিদা ফারভীন আমাদের মাঝে নেই। তিনি লালনের গানকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে গেছেন।

Reneta

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরয়ার ফারুকী রেকর্ড করা বক্তব্যে বলেন, লালন ছিলেন একজন সহজ মানুষ। তাকে সারা বিশ্বের মানুষ আজ চেনে। এবার জাতীয় অনুষ্ঠান হচ্ছে। এটা আগামীতে আরও বড় পরিসরে পালন হবে।

আলোচনা অনুষ্ঠান শেষে গান পরিবেশন করে শিল্পীরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কালীগঙ্গা নদীর তীরছেঁউড়িয়ার আখড়াবাড়িমানবতার কবিলালন তিরোধান দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

মার্চ ২১, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

মার্চ ২১, ২০২৬

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT