চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার দুপুরে চ্যানেল আইয়ে ‘লাল মোরগের ঝুঁটি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’ সহ মোট ৬টি বিভাগে সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ‘লাল মোরগের ঝুঁটি’।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, গ্রামীণফোন নিবেদিত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্র মঙ্গলবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের দর্শকরা দেখতে পারবেন।

নূরুল আল আতিক পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় ২০২১ সালে। দেশব্যাপী ইতোমধ্যে বেশ দর্শকপ্রিয়তাও লাভ করেছে সিনেমাটি।

সিনেমাটির প্রেক্ষাপট ১৯৭১ সাল। বাংলাদেশ এক বন্দিশালা। বিহারি-অধ্যুষিত ছোট এক শহর। সেখানে ব্রিটিশদের গড়া বিমানবন্দর সচল করতে সেনাবাহিনী আসে। পাকিস্তান সেনাবাহিনীর উপস্থিতিতে জনপদে ঘটে যাওয়া কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘লাল মোরগের ঝুঁটি’।

সিনে-আলোচকরা সিনেমাটি নিয়ে বলেছেন, ‘আমাদের সিনেমায় মুক্তিযুদ্ধ একরৈখিকভাবে উপস্থাপিত হয়, এর বাইরেও অসংখ্য প্রেক্ষাপট রয়েছে, ‘লাল মোরগের ঝুঁটি’ তেমন একটি প্রচেষ্টা।’

‘লাল মোরগের ঝুঁটি’তে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, শাহজাহান সম্রাট, জোবায়ের, দীপক সুমন প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশোক ব্যাপারীআশনা হাবিব ভাবনাআশীষ খন্দকারআহমেদ রুবেলইলোরা গওহরচ্যানেল আইজয়রাজজোবায়েরজ্যোতিকা জ্যোতিদিলরুবা দোয়েলদীপক সুমনলায়লা হাসানলাল মোরগের ঝুঁটিলিড বিনোদনশাহজাহান সম্রাটশিল্পী সরকার অপুস্বাগতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT