চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইটওয়াশ এড়ানোর অভিযান বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ন ০১, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটিতে বড় হারে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। দুই ম্যাচেই ২০২ রানের লক্ষ্য পেয়ে ১৬৪ ও ১৪৪ রানে অলআউট হয়েছে লিটন দাসের দল। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচটি হয়ে উঠেছে টাইগারদের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রাতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দল। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে মাঠের লড়াই। লিটনের নেতৃত্বে এই ম্যাচে জয় পেলে প্রথমবার পাকিস্তানের মাটিতে টি-টুয়েন্টি জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এপর্যন্ত পাকিস্তানে পাঁচটি টি-টুয়েন্টি খেলেছে বাংলাদেশ, সবগুলোতে হার, ২০২০ সালের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল করোনার কারণে।

সিরিজজুড়ে বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনক। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই প্রত্যাশার কাছাকাছিও যেতে পারেনি টিম টাইগার্স। বোলাররা রান বিলিয়েছেন দুহাত খুলে। ব্যাটাররা রান করতে পারেননি প্রত্যাশামত, ছিলেন খোলসবন্দি। যে কয়েকজন কিছুটা ঝলক দেখিয়েছেন তারাও থেমেছেন ৩০-৪০ রানের ঘরে। সিরিজে বাংলাদেশের হয়ে একমাত্র ফিফটি পেসার তানজিম হাসান সাকিবের।

শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন অধিনায়ক লিটন। দ্বিতীয় ম্যাচের পর বলেন, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এই মুহূর্তে আমাদের সবার বসে চিন্তা করতে হবে কীভাবে আমরা শক্ত ভাবে ঘুরে দাঁড়াতে পারি। আমি মনে করি পুরোটাই মানসিকতার বিষয়।’

সবমিলিয়ে টি-টুয়েন্টিতে ২১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তানের জয় ১৮টিতে এবং বাংলাদেশ জয় কেবল ৩টিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: গাদ্দাফি স্টেডিয়ামপাকিস্তানবাংলাদেশলাহোরলিটনলিড স্পোর্টসসাকিবহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT