চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেউ কিনছে না টিকেট, হলে আর সপ্তাহখানেক টিকবে ‘লাল সিং চাড্ডা’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২২
বিনোদন
A A

আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমা হলে আর বড়জোর এক সপ্তাহ টিকবে, এমনটাই মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা। মঙ্গলবার ছবির ব্যবসা ৮৫% পড়ে গেছে।

বলিউড হাংগামার সূত্রে জানা গেছে, মঙ্গলবার পুরো ভারত জুড়ে ‘লাল সিং চাড্ডা’র আয় হয়েছে ১.৮৫-২.১৫ কোটি রুপি। এতে পাঁচ দিনে ছবিটি আয় করেছে ৪৮ কোটি রূপি। আমিরের ‘থাগস অব হিন্দুস্তান’ প্রথম দিনে এরচেয়ে বেশি আয় করেছিল। যদিও সেই ছবিটিও বক্স অফিসে ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার দর্শকের অভাবে ‘লাল সিং চাড্ডা’র ৭০ শতাংশ শো বাতিল হয়েছে। এভাবেই যদি আরও দুইদিন চলে তাহলে সিনেমা হল থেকে নামিয়ে দেয়া হবে ‘লাল সিং চাড্ডা।’

‘লাল সিং চাড্ডা’র বাজেট ১৮০ কোটি রূপি। কিন্তু সিনেমা হল থেকে ছবিটি গুটিয়ে যাবে মাত্র ৫৫-৫৭ কোটি রূপি আয় করে। ছবির ব্যর্থতার দায় চাপিয়ে দেয়া হচ্ছে ‘বয়কট’ ক্যাম্পেইনের ওপরে। তবে চলচ্চিত্র বিশেষজ্ঞ ত্বরণ আদর্শ বলছেন এটাই একমাত্র কারণ নয়।

ত্বরণ আদর্শ বলেন, ‘এটি পুরো ভারতের দর্শকের ছবি নয়। শুধু প্রিমিয়াম মাল্টিপ্লেক্সের দর্শকদের লক্ষ্য করে নির্মাণ করে ছবি নির্মাণ করা যায় না।’

সিনেমাটি দেখে দর্শক-সমালোচকরাও হতাশ। ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক শুভ্র গুপ্ত সিনেমাটিকে টু স্টার দিয়েছেন। রিভিউতে তিনি লিখেছেন, ‘ছবিটি আগাগোড়াই সমস্যায় পূর্ণ। আমির খান অভিনীত সর্দার লাল সিং চাড্ডা চরিত্রটিও ভালো লাগেনি।’

Reneta

দীর্ঘ চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরে ব্যর্থ হয়ে মুষড়ে পড়েছেন অভিনেতা আমির খান। ১১ আগস্ট মুক্তি পাওয়া তার বহুল প্রতীক্ষিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি ব্যবসা করতে না পারায় ক্ষতিপূরণ চাইছেন পরিবেশকরা।

অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’য় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আমির খান ও কারিনা কাপুর। অস্কারজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ ‘লাল সিং চাড্ডা’।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানকারিনা কাপুরলাল সিং চাড্ডা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের বরিশাল বিভাগীয় পাঠক সমাবেশ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

ফিফার স্বীকৃতিতে ৮ হাজার মাইল দূরে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আফগান মেয়েরা

আগস্ট ৬, ২০২৬

ব্যাটিং ধসের মাঝে মিরাজের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ায় আড়াইশ পার বাংলাদেশের

আগস্ট ৬, ২০২৬

ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর দেবেন শাকিব!

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই শেখ হাসিনার সংবাদ সম্মেলন’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT