চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুডিগারের হেডে শীর্ষে রিয়াল, চলছে জিরোনা রূপকথা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সান্তিয়াগো বার্নাব্যুতে আধিপত্য দেখিয়েও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। বল নিয়ন্ত্রণ, শট নেয়ার পরিমাণে অনেকটা এগিয়ে থাকলেও জালের দেখা পাচ্ছিল না। অ্যান্টনিও রুডিগারের হেডে ভাঙে ডেডলক। অপেক্ষাকৃত দুর্বল দল মায়োর্কার বিপক্ষে ১-০ গোলের জয়ে লা লিগার টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কার্লো আনচেলত্তির দল।

চলতি মৌসুমের চমক জিরোনার রূপকথার যাত্রা অব্যাহত রয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-৩ গোলের জয়ে দলটি টেবিলের দুই নম্বরে অবস্থান করছে। হ্যাটট্রিক পেয়েও অ্যাটলেটিকোর হার এড়াতে পারেননি আলভারো মোরাতা।

১৯ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ সমান পয়েন্ট পেয়েছে রিয়াল মাদ্রিদ ও জিরোনা। গোল ব্যবধানে এগিয়ে থাকা লস ব্লাঙ্কোসরা টেবিলের শীর্ষে। অ্যাটলেটিকো ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় চতুর্থ স্থানে আছে।

বুধবার রাতে ঘরের মাঠে ৬৭.২ শতাংশ সময় রিয়াল বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে নেয় মোট ১৭টি শট। লক্ষ্য বরাবর ৫টি শট নিতে সক্ষম হয়। মায়োর্কা ৭টি শট নিতে পারলেও তার মধ্যে একটিও পোস্ট বরাবর ছিল না।

গোলশূন্য প্রথমার্ধের পর স্বাগতিকরা ৭৮ মিনিটে পায় স্বস্তির গোল। লুকা মদ্রিচের কর্নার কিকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন জার্মান ডিফেন্ডার রুডিগার।

Reneta

এদিকে, ঘরের মাঠ মিউনিসিপাল ডি মন্টিলিভিতে দুরন্ত ফুটবল উপহার দেয় জিরোনা। আক্রমণ পাল্টা আক্রমণে ঠাঁসা জমজমাট ম্যাচের দ্বিতীয় মিনিটেই ডান পায়ের দূরপাল্লার শটে স্বাগতিকদের এগিয়ে দেন ভ্যালেরি ফার্নান্দেজ। ১৪ মিনিটে অ্যান্টনিও গ্রিজম্যানের হেড পাসে বল নিয়ে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান মোরাতা।

২৬ মিনিটে স্যাভিও ও ৩৯ মিনিটে ডেলি ব্লাইন্ডের নিশানাভেদে জিরোনার পক্ষে স্কোরলাইন দাঁড়ায় ৩-১। বিরতির আগমুহূর্তে ৪৪ মিনিটের মাথায় মোরাতা ব্যবধান কমান।

রদ্রিগো ডে পলের বাড়ানো বলে ডান পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন মোরাতা, দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে খেলার ফেরে অ্যাটলেটিকো। রোমাঞ্চ ছড়ানো ম্যাচের অন্তিম লগ্নে যোগ করা সময়ের প্রথম মিনিটে ইভান মার্টিন বাঁ-পায়ের শটে বল জালে জড়ালে জিরোনা পায় দুরন্ত এক জয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদজিরোনামায়োর্কামিউনিসিপাল ডি মন্টিলিভিমোরাতারিয়াল মাদ্রিদরুডিগারলা লিগালিড স্পোর্টসসান্তিয়াগো বার্নাব্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT