চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাটলেটিকোকে হারিয়ে তিনে উঠলো বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ন ০৪, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেয় লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা। জমজমাট লড়াইয়ে অবশ্য শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল। ম্যাচে ব্যবধান গড়ে দেয়া একমাত্র গোলটি করেন গ্রীষ্ম মৌসুমে অ্যাটলেটিকো থেকে ধারে বার্সায় আসা পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স। আর তাতেই কাতালান ক্লাবটি লা লিগার টেবিলের তিনে উঠেছে।

১৫ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চারে নেমেছে অ্যাটলেটিকো। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের ১৫ ম্যাচে পয়েন্ট ৩৮। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে জিরোনা।

এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে রোববার অ্যাটলেটিকোর বিপক্ষে ১-০ গোলের জয় পায় বার্সেলোনা। আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠা খেলার প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে জাভির দল।

২৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সা। মাঝমাঠ থেকে কুন্দের পাসে বল নিয়ে সতীর্থ ফেলিক্সকে বল দেন রাফিনহা। ছয় গজ বক্সের কোণা থেকে লক্ষ্যভেদ করেন ২৪ বর্ষী ফুটবলার।

লা লিগায় বার্সেলোনার জার্সিতে ১২ ম্যাচে ফেলিক্সের এটি দ্বিতীয় গোল। গত সেপ্টেম্বরে রিয়াল বেটিসের বিপক্ষে দলের ৫-০ গোলে জয়ের ম্যাচে দলটির হয়ে তিনি প্রথমবার জালের দেখা পান। পোর্তোর বিপক্ষে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলেটিকোজাভিফেলিক্সবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT