চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুল হাঁটুতে পরীক্ষা করায় রিয়ালের উপর ক্ষুব্ধ এমবাপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ন ২৫, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A
কাইলিয়ান এমবাপে

কাইলিয়ান এমবাপে

আন্তর্জাতিক বিরতির আগে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে ফিরেছেন কাইলিয়ান এমবাপে। তার আগে চোটে তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন ফরাসি তারকা। কয়েকমাস ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন। পরীক্ষা নিরীক্ষা করিয়েছিলেন রিয়ালের প্রশিক্ষণ কেন্দ্রে। জানা যাচ্ছে, তার ভুল হাঁটুর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন চিকিৎসকরা।

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে এমবাপেকে কয়েকবার মাঠের বাইরে থাকতে হয়েছিল। গত সপ্তাহে ফিট হয়ে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামেন। এরআগে যখন চিকিৎসা চলছিল, তিনি মাদ্রিদের চিকিৎসকদের ভুল বুঝতে পেরে বেশ ক্ষুব্ধ হন। এমনকী পুনরায় চিকিৎসা করাতে ফ্রান্সে চলে যান।

রিয়াল মাদ্রিদের ভালদেবেবাস প্রশিক্ষণ কেন্দ্রে এমবাপের বেশ কয়েকবার পরীক্ষা করানো হয়েছিল। সেখানে মনে করা হয়েছিল সমস্যা গুরুতর নয়। কিন্তু এমবাপে সন্দেহ থেকে চোটের বিষয়ে দ্বিতীয় মতামতের জন্য ফ্রান্সে গিয়েছিলেন। সেসময় পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট হন।

ফরাসি এক ক্রীড়াসাংবাদিক জানাচ্ছেন, মাদ্রিদে এমবাপের রোগ নির্ণয়ে ভুল হয়েছিল। রিয়াল মাদ্রিদ যেভাবে প্রক্রিয়াটি পরিচালনা করেছে তাতে তিনি বেশ ক্ষুব্ধ ছিলেন। বিষয়টি কোনভাবেই পছন্দ করেননি। প্রাথমিক পরীক্ষার সময় ভালদেবেবাসের চিকিৎসাকর্মীরা ২০১৮ বিশ্বকাপজয়ী তারকার ভুল হাঁটু পরীক্ষা করেছিলেন।

ভালদেবেবাস প্রশিক্ষণ কেন্দ্রের এক কর্তৃপক্ষ সেই সাংবাদিককে জানান, ভুলটা ছিল একেবারে বিশাল। ক্লাবটির জন্য যা ঘটেছে তা চরম লজ্জার। তাদের মতে, এমবাপের সাথে খারাপ পরিস্থিতি হওয়ার আগেই তারা সেটি এড়াতে পেরেছেন।

ইংলিশ গণমাধ্যমে খবর, ঘটনাটি গত ডিসেম্বরের। রিয়াল মাদ্রিদ প্রথমে এমবাপের হাঁটু পরীক্ষা করে কোন সমস্যা খুঁজে পায়নি। চিকিৎসকদের ভুল বুঝতে পারার আগেই তিনি তিনটি ম্যাচ খেলে ফেলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাইলিয়ান এমবাপেফ্রান্সরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসহাঁটু চিকিৎসা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে স্বর্ণের দামের বড় পতন

মার্চ ২৫, ২০২৬

হরমুজ নিয়ে ‘বড় উপহার’ দিয়েছে ইরান: ট্রাম্পের দাবি

মার্চ ২৫, ২০২৬

রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দুই কর্মকর্তা নিয়োগ

মার্চ ২৫, ২০২৬
চীনের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র

তেলনির্ভরতা কমাতে বিকল্প পথে চীন

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT