চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আসছেন ‘কুরুলুস উসমান’ এর নায়ক

‘কুরুলুস উসমান’ ও ‘সুলতান সুলেমান’ দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে তুরস্কের এই অভিনেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ন ১৭, মে ২০২৪
বিনোদন
A A

ডাবিংয়ের বদৌলতে তুরস্কের বহু ঐতিহাসিক টিভি সিরিজ এখন বাংলাতেও ভীষণ জনপ্রিয়। এরমধ্যে অন্যতম একটি সিরিজ ‘কুরুলুস উসমান’। আর এই সিরিজের নায়ক উসমান চরিত্রে অভিনয় করা বুরাক অ্যাজিভিট আসছেন বাংলাদেশে!

উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমান হিসেবে দুর্দান্ত অভিনয় করেছেন বুরাক অ্যাজিভিট। আর এ কারণে দেশের দর্শক তাকে উসমান নামেই চেনেন। এই সিরিজটির মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই নায়ক নিজেই বাংলাদেশে আসার খবরটি জানিয়েছেন।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বাংলাদেশ সফরের ঘোষণা দেন অভিনেতা বুরাক অ্যাজিভিট। ভিডিওতে বাংলাতেও কথা বলতে দেখা গেছে তাকে। কবে আসছেন এ বিষয়ে জানা না গেলেও খুব দ্রুতই আসার কথা জানিয়েছেন তিনি।

একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে আসছেন বুরাক অ্যাজিভিট। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।’

‘কুরুলুস উসমান’-এ মূল চরিত্রের পাশাপাশি তুরস্কের তুমুল জনপ্রিয় আরেক সিরিজ ‘সুলতান সুলেমান’-এ বালিবের চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হন বুরাক। সিরিজে তার প্রেমে পড়েন সুলতান সুলেমানের মেয়ে মিহরিমাহ সুলতান। কিন্তু বালিবের কাছে প্রত্যাখ্যাত হয়েছিলেন মিহরিমাহ সুলতান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুরুলুস উসমানতুরস্কলিড বিনোদনসিনেমাসুলতান সুলেমান
শেয়ারTweetPin

সর্বশেষ

নিখোঁজের ৩০ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ

এপ্রিল ৬, ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটাম, পাল্টা কড়া অবস্থান ইরানের

এপ্রিল ৬, ২০২৬

সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ

এপ্রিল ৬, ২০২৬

দুপুরের মধ্যে পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

এপ্রিল ৬, ২০২৬

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT