চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র স্বত্ব নিলো চ্যানেল আই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ন ১৭, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

গেল বছরের আলোচিত ও প্রশংসিত ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। কলকাতা জয়ী মুহাম্মদ কাইউম পরিচালিত ছবিটির টিভি ও অনলাইন স্বত্ব কিনে নিল চ্যানেল আই।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) চ্যানেল আই ও নির্মাতা মুহাম্মদ কাইউমের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়।

এ বিষয়ে ইমপ্রেস টেলিফিল্মের ফিল্ম কনসালটেন্ট আবু শাহেদ ইমন জানান, দুই দশকের বেশি সময় ধরে চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম এককভাবে চলচ্চিত্র প্রযোজন করছে। তৈরি করেছে শতাধিক আলোচিত এবং প্রশংসিত ছবি। শুধু প্রযোজনা নয়, নির্মিত বহু স্বাধীন চলচ্চিত্রের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। চলচ্চিত্রের উন্নয়ন অগ্রযাত্রায় অভূতপূর্ব অবদান রেখে চলেছে। সেই ধারাবাহিকতায় পুরোপুরি স্বাধীন ধারার ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র টেলিভিশন ও অনলাইন স্বত্ব নিয়েছে চ্যানেল আই।

তিনি মনে করেন, একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতার জন্য শত প্রতিবন্ধকতার মধ্যেও এমন সাপোর্ট সন্দেহাতীত ভাবে তাকে আগামি ছবি নির্মাণে অনুপ্রেরণা যুগাবে।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে মুহাম্মদ কাইউম বলেন, স্বাধীন ধারায় নির্মিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ছবিটি নির্মাণ করতে তিন বছরের বেশি সময়ে লেগেছে। নির্মাণ সম্পন্ন করার পর প্রতি পদে পদে বাঁধার সম্মুখিন হতে হয়েছে। গুটি কয়েক সিনেমা হলে মুক্তি দিতে পারলেও সেখান থেকে লগ্নী ফেরতের মতো কিছু ঘটেনি। তবে আশার কথা হলো, টেলিভিশন ও অনলাইনে ছবিটি বিক্রি করে অর্থ ফেরত পাওয়ার দ্বার এখন উন্মোচিত হয়েছে। সে জায়গায় চ্যানেল আই ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ নিয়ে আগ্রহী হওয়ায় আমরা কৃতজ্ঞ।

তিনি বলেন, যেহেতু প্রযোজক টাকা নিয়ে আমাদের মতো নির্মাতাদের পেছনে নেই, সুতরাং প্রযোজকের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে- আমাদেরকে টাকা ফেরত আনার উপায় খুঁজতে হবে। আমি মনে করি স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য এটা একটা বড় উপায়। আর চ্যানেল আই এমন সিনেমাগুলোর পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসায় তাদের প্রতি ধন্যবাদ।

Reneta

গেল বছর বাংলাদেশে মুক্তির পর সর্বশেষ ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘সেরা ছবি’র পুরস্কার জিতে আলোচনায় আসে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। সেই সাথে সমালোচকদের প্রশংসাও পেয়েছে ছবিটি। হাওর অঞ্চলের একদল মানুষের সহজ-সরল ও একইসাথে কঠিন সংগ্রামের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। ছবির সিনেমাটোগ্রাফি মুগ্ধ করেছে দর্শক-সমালোচকদের।

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ চ্যানেল আই ও ডিজিটাল প্লাটফর্ম আইস্ক্রিনে কবে থেকে দেখানো হবে, এ বিষয়ে শিগগির জানানো হবে বলে জানিয়েছেন আবু শাহেদ ইমন।

কুড়া পক্ষীর শূন্যে উড়া

কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা: মুহাম্মদ কাইউম
অভিনয়ে: জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম,আবুল কালাম আজাদ, গাজী মাহতাব হাসান প্রমুখ।
চিত্রগ্রাহক: মাজহারুল রাজু
পরিচালকের বিশেষ সহকারি: প্রয়াত গাজী মাহতাব হাসান
Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতাকুড়া পক্ষীর শূন্যে উড়াচ্যানেল আইমুহাম্মদ কাইউমলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT