চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় অপারেশনের পরে অবস্থার কিছুটা উন্নতি, সংকট কাটেনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A
দুটি ব্যক্তি বিমানে বসে হাসিমুখে, পেছনে বিমানের আসন ও ককপিট দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার টরন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চিকিৎসাধীন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের অবস্থা কিছুটা উন্নতির দিকে।

দ্বিতীয় অপারেশন শেষে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরোপুরি সংকট কাটেনি।

রাত সাড়ে ১১টা নাগাদ নিবিড়ের সর্বশেষ শারীরিক অবস্থার খবর জানিয়েছেন কুমার বিশ্বজিতের দীর্ঘদিনের বন্ধু ও চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার ইজাজ খান স্বপন।

তিনি বলেন, নিবিড়ের শরীরে কিছু অংশ পুড়েছে। তবে হার্ট ও পালস দুটোই ভালো আছে। দ্বিতীয় অপারেশন শেষে তাকে চিকিৎসকরা ১৮ ঘন্টার অবজারভেশনে রেখেছেন। এখন তার অবস্থা কিছুটা ভালো, তবে পুরোপুরি সংকট কাটেনি।

“বাংলাদেশ সময় বুধবার দিনগত রাত ২ নাগাদ হাসপাতালে ডাক্তারদের ব্রিফিং হবে। নিবিড়ের মস্তিষ্ক স্থিতিশীল হলে কানাডার সবচেয়ে বড় নিউরো সার্জেন্ট নিবিড়ের মস্তিষ্কে অপারেশন করবেন। ডাক্তারদের ব্রিফিংয়ে থাকবেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাঈমা সুলতানা এবং সংগীতশিল্পী তপন চৌধুরীসহ কানাডা প্রবাসী অনেকে।”

ছেলের দুর্ঘটনার খবর শুনে মঙ্গলবার দিবাগত রাতেই টরেন্টোর উদ্দেশ্যে কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাঈমা সুলতানা দেশ ছেড়েছেন। বুধবার রাতেই তারা সেখানে পৌঁছেছেন। যাওয়ার আগে ছেলে নিবিড়ের পরিপূর্ণ সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনা করার অনুরোধ করেছেন দেশবরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ।

স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টায় টরন্টোর ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে মর্মান্তিক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হন। নিহতরা হলেন- শাহরিয়ার খান (২০), এঞ্জেলা বাড়ৈ (২০) ও আরিয়ান দীপ্ত (১৭)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহতাবস্থায় নিবিড় কুমারকে তাৎক্ষণিক ইটুবিকু হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

টরন্টো পুলিশ সূত্রে জানা যায়, সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড় গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি খুব দ্রুতগতিতে চলছিল। গাড়ির চালক এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে উঠার সময় টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

সেখানে একটু কার্ভ ছিল। হাইওয়ের রেলিংয়ে গিয়ে ধাক্কা খেয়ে গাড়িটি ৩ বার উল্টে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়।ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে।

পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ঘটনায় টরন্টোতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোক বিরাজ করছে।

ট্যাগ: কুমার বিশ্বজিতলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাজী আরেফ: যে আদর্শের মৃত্যু নেই

পরবর্তী

চেলসির হোঁচটের রাতে শেষ আটের দৌড়ে এগিয়ে বেনফিকা

পরবর্তী
চেলসি ও ডর্টমুন্ড ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসির হোঁচটের রাতে শেষ আটের দৌড়ে এগিয়ে বেনফিকা

পাকিস্তানের ক্রিকেট দল জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুনীবার সেঞ্চুরি, নাশরার ৪ উইকেট, বড় জয় পাকিস্তানের

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT