চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বকাপে সেরা স্পিনার কুলদীপ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

দুদিন পর মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। মহারণ সামনে রেখে দলগুলোর শক্তি-দুর্বলতা নিয়ে চলছে সাবেকদের কথার লড়াই। অপেক্ষা ভারত-পাকিস্তান রোমাঞ্চেরও। পাকিস্তানের সাবেক খেলোয়াড় ইনতিখাবের মতে, এবারের বিশ্বকাপে সেরা স্পিনার ভারতের কুলদীপ যাদব।

এবছর ১৭টি ওয়ানডে খেলেছেন ২৮ বর্ষী কুলদীপ। ১৬.০৩ গড়ে ৩৩ উইকেট শিকার করেছেন বাঁহাতি তারকা। ভারতের বিশ্বকাপ স্কোয়াডে রবীচন্দ্রন অশ্বিন ও জাদেজা থাকলেও একাদশে থাকার বেশি সম্ভাবনা কুলদীপের।

১৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচ নিয়ে বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনতিখাব আলম। অলরাউন্ডার ইনতিখাব ১৯৫৯-৭৭ পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন।

৪৭ টেস্ট ও চার ওয়ানডে খেলা ইনতিখাব বলছেন, ‘শ্রীলঙ্কাকে ফাইনালে পরাজিত করে ভারত যেভাবে এশিয়া কাপে খেলেছে, তাতে মনে হচ্ছে তারা যেকোনো দলের জন্য বিপদ হতে পারে। তাদের স্পিন আক্রমণ দারুণ। কুলদীপ এই টুর্নামেন্টে প্রধান ভূমিকা পালন করতে চলেছেন। তিনি ব্যাটারদের পরীক্ষা নেবেন। কুলদীপ ম্যাচ উইনার। আমার মনে হচ্ছে, সে এই বিশ্বকাপের সেরা স্পিনার।’

ভারতের স্পিন আক্রমণের প্রশংসা করে নিজ দেশের দুর্বলতা নিয়েও জানান ৮১ বর্ষী সাবেক। বলেছেন, ‘এশিয়া কাপে পাকিস্তানকে স্পিন আক্রমণ নিয়ে ম্যাচের মধ্যভাগে ভুগতে দেখা গেছে। তাদের আরও উন্নতি করতে হবে। যদি ভালো করতে না পারে অন্য দলগুলো তাদের বিপক্ষে সহজেই ৩০০ রান করবে। এদিকে দলটি নাসিম শাহকে মিস করবে বলেই আমার মনে হয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ-২০২৩কুলদীপনাসিমপাকিস্তানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT