চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কৃষ’র অনুকরণে দোতলা থেকে ঝাঁপ, গুরুতর আহত শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ন ২৪, জুলাই ২০২৩
বিনোদন
A A

সমাজে চলচ্চিত্রের প্রভাব সবসময়ই অনঃস্বীকার্য। তবে এই প্রভাব কখনও যেমন ইতিবাচক রূপ নেয়, তেমনি আবার নেতিবাচকও। এবার ঘটলো তেমনই এক নেতিবাচক ঘটনা। 

হৃতিক রোশন অভিনীত ‘কৃষ’ সিনেমা দেখে সেটির স্টান্ট নকল করতে গিয়ে স্কুলের দোতলা থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হলো ভারতের কানপুর স্কুলের ৮ বছর বয়সী এক শিক্ষার্থী।

২০০০ সালের শুরুর দিকে সুপারহিরো বলতে অন্যতম ছিল ‘কৃষ’। মাধ্যাকর্ষণকে তুড়ি মেরে উড়ে উড়ে বেড়াত ‘কৃষ’ হৃতিক। সেই দৃশ্যগুলি দেখেই মুগ্ধ পড়ুয়া সিদ্ধান্ত নেয়, তার স্কুলের বন্ধুদের ওরকম স্টান্ট নকল করে দেখাবে।

জানা গেছে, স্কুলে পানি ভরার নাম করে ক্লাস থেকে বেরিয়ে যায় সেই ছাত্র। সঙ্গে ছিল তার বন্ধুরা। ঠিক তখনই দোতলার রেলিং থেকে ঝাঁপ দেয় নীচে। কিন্তু সে যেমনটা ভেবেছিল, তেমন ঘটেনি। হাতে, পায়ে, নাকে গুরুতর চোট পায় ৮ বছরের সেই ছাত্র। সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ তাকে নিয়ে বেসরকারি হাসপাতালে ছোটে।

স্কুলের প্রধান শিক্ষক পরবর্তীতে সংবাদমাধ্যমে জানিয়েছেন, অন্য কোন ছাত্র তাকে জোর করেনি। সে নিজেই সুপারহিরোর স্টান্ট নকল করার সিদ্ধান্ত নেয়। এর আগেও নিজের মায়ের কাছে কৃষের স্টান্ট নকল করার ইচ্ছাপ্রকাশ করেছিল এই ছাত্র।

শিশুমনে একটি চলচ্চিত্রের প্রভাব কীভাবে পড়তে পারে তারই মর্মান্তিক এক উদাহরণ মিলল এই ঘটনায়। কোনটা বাস্তব, কোনটা পর্দা তার মধ্যে পার্থক্য করতে পারে না বাচ্চারা। আর তারই খেসারত দিতে হল ৮ বছরের খুদেকে।

Reneta

সূত্র: কইমই

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষবলিউডসিনেমাস্টান্টহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT