চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সিগঞ্জে কৃষক লীগ নেতার ছেলেকে গুলি করে হত্যা

রাসেল মাহমুদ রাসেল মাহমুদ
১:২১ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ, জনপদ, মুন্সীগঞ্জ
A A
বেঙ্গলি যুবক যুবতীর কালো ও সাদা ছবি, আধুনিক স্টাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলিম দেওয়ানের ছেলে তুহিন দেওয়ান

মুন্সিগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুহিন দেওয়ান নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের অস্ত্রধারীরা। এসময় বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তারপর ওই যুবকের মৃত্যু নিশ্চিত করে হত্যাকারীরা।

রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তুহিন দেওয়ান (২২) মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি এলাকার ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সেলিম দেওয়ানের ছেলে।

নিহতের মা লাকি আক্তার আর্তনাদ করতে করতে বলেন, সন্ধ্যার পরে নিজ গ্রামেই হাঁটাহাঁটি করতে বের হন তুহিন। এসময় রাত সাড়ে ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে মুন্সিকান্দি স্কুল পার হয়ে কমিউনিটি ক্লিনিকের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিপক্ষের অস্ত্রধারীরা তুহিনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। ঘটনাস্থলে পরপর অনেকগুলো ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ওই এলাকায় ত্রাস সৃষ্টি করে তুহিনের মৃত্যু নিশ্চিত করে যায় তারা। এলোপাথাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণের কারণে আশপাশের স্থানীয়রা তাকে রক্ষা করতে যেতে পারেনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে গত কযেক মাস ধরেই তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল হত্যাকারীরা। বিগত কয়েক মাস এলাকা ছেড়ে লুকিয়ে থাকলেও এক রাজনৈতিক নেতার শেল্টারে এলাকতেই থাকতো তুহিন। জনৈক ওই নেতার শেল্টারের কারণে প্রতিপক্ষ আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তুহিনের পিঠে ও ঘাড়ে অনেক গুলির চিহ্ন রয়েছে। তাকে মৃত অবস্থাতেই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

Reneta

রোববার রাত সাড়ে দশটার দিকে মাথা ও পিঠে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রান্ত সরকার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ বলছে, তুহিনের বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করলে বিষয়টি পরিষ্কার হবে। উত্তেজনা নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষক লীগ নেতাগুলি করে হত্যাপূর্র্বশত্রুতামুন্সিগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT