চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘর থেকে সংগীতশিল্পীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ন ২০, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

ভারতের পশ্চিমবঙ্গে একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সংগীতশিল্পী অনীতা ঘোষের মরদেহ। সোমবার (১৯ জানুয়ারি)  সকালে বেহালার বেচারাম চট্টোপাধ্যায় রোডের প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্টের তিন তলার ফ্ল্যাট থেকে ৬৪ বছর বয়সী এ শিল্পীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, সকাল ৯টার দিকে পুলিশ খবর পায়। এর আগেই নিহতের ছেলে তাকে বেহালার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে এটা হত্যাকাণ্ড মনে হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় অন্য ঘরে ছিলেন তার স্বামী অরূপ ঘোষ (সত্তরোর্ধ্ব), যিনি সরকারি সম্প্রচার সংস্থার (দূরদর্শন) অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং বর্তমানে শারীরিকভাবে অচল। দম্পতি দু’জনেই ফ্ল্যাটে একা থাকতেন। তাদের একমাত্র ছেলে কয়েক ব্লক দূরে অন্য একটি ফ্ল্যাটে থাকেন। বাবা-মার জন্য তার ছেলে একাধিক কেয়ারগিভার ও গৃহপরিচারিকা নিয়োগ করেছিলেন।

প্রতিবেশীদের দাবি, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সাহায্যের জন্য চিৎকার শোনা যায়। তবে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

এক প্রতিবেশী পুলিশকে বলেন, ‘আমরা অনেকক্ষণ দরজায় ধাক্কা দিই। পরে আগে কাজ করা এক মহিলা দরজা খুলে জানান, আরেক গৃহপরিচারিকা ওই নারীকে হত্যা করে পালিয়ে গেছে।’

দক্ষিণ-পশ্চিম ডিভিশনের ডেপুটি কমিশনার রাহুল দে জানান, “নিহত নারীর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। আমরা বাড়িতে কাজ করা তিনজনকে আটক করি। জিজ্ঞাসাবাদের সময় একজন হত্যার কথা স্বীকার করে।”

Reneta

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বারিশার বাসিন্দা সঞ্জু সরকার (৩৪)। প্রায় দুই বছর আগে থেকে সে ওই ফ্ল্যাটে কাজ করে আসছিল। সে ছুরি দিয়ে অনীতা ঘোষকে আঘাত করে।

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) রূপেশ কুমার বলেন, “জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে, সকাল সাড়ে ৮টা নাগাদ সে অনীতা ঘোষের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে সে তাকে হত্যা করে।”

Jui  Banner Campaign
ট্যাগ: অনীতা ঘোষভারতের পশ্চিমবঙ্গসংগীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনের দপ্তর বণ্টন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সিডনি পৌঁছেছেন আফঈদা-ঋতুপর্ণারা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

অবসরের সম্ভাব্য সময় জানিয়ে দিলেন নেইমার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পিবিসিসিআই’র অভিনন্দন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT