চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাকে নিয়ে ভুয়া খবর না ছড়াতে কোহলির ভাইয়ের অনুরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি, আইপিএল ম্যাচে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে প্রথম দুটিতে না খেলার কথা আগেই জানিয়েছিলেন। শেষ তিন টেস্টেও তার খেলা নিয়ে রয়েছে প্রশ্ন। ব্যক্তিগত কারণে না খেলার কথা জানানোয় বিষয়টির প্রতি সম্মান জানিয়ে তা নিয়ে খুব বেশি নাড়াচাড়া না করার কড়া বার্তা দিয়েছিল বিসিসিআই। অনেকেই সেটি মানছেন না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টে দাবি করা হয়েছে, মায়ের অসুস্থতার জন্য মাঠে অনুপস্থিত কোহলি। এমন গুজবকে ভুয়া আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়কের ভাই বিকাশ।

ইনস্টাগ্রামে ৩৫ বর্ষী কোহলির ভাই বিকাশ লিখেছেন, ‘লক্ষ্য করেছি আমাদের মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে এই ভুয়া খবরটি চারপাশে ছড়িয়ে পড়েছে। আমাকে পরিষ্কার করতে দিন যে, আমাদের মা সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। এছাড়া সবাইকে এবং গণমাধ্যমকেও অনুরোধ করব, সঠিক তথ্য ছাড়া এধরনের খবর ছড়াবেন না।’

Banglabid

অভিজ্ঞ কোহলি ব্যক্তি জীবনে কঠিন সময় পার করছেন বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশা সক্রিয় থাকলেও আপাতত তিনি এসব থেকে দূরে আছেন।

সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে ১-১ সমতায় শেষ হওয়া সিরিজে খেলেছেন কোহলি। ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ব্যক্তিগত কারণে প্রথমটিতে অংশ নিতে পারেননি। পরের দুম্যাচ খেলেছিলেন ৩৫ বর্ষী মহাতারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিবিকাশবিসিসিআইভারতভারত-ইংল্যান্ড টেস্টভারত-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

আগস্ট ১০, ২০২৬

সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

আগস্ট ১০, ২০২৬

এবার বনানীর যাত্রাবিরতিতে ‘মলূয়া’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘কৃত্রিমভাবে পাসের হার ও জিপিএ-৫ বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে সবাই ফেল 

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT