চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেকহ্যামকে নিয়ে কোহলির ৫০তম দেখে প্রশংসায় ভাসালেন শচীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

গ্রুপপর্বে সাউথ আফ্রিকার বিপক্ষে ৪৯তম সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন বিরাট কোহলি। সেমিতে শচীনকেও ছাড়িয়ে গেছেন, শচীনের ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীনকে গ্যালারিতে রেখেই। ওয়ানডেতে রেকর্ড ৫০তম শতকের সাক্ষী হয়ে কোহলিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।

এদিন গ্যালারিতে ছিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম, কোহলির জীবনসঙ্গী বলিউড তারকা আনুশকা শর্মা। গ্যালারিতে ছিল নানা অঙ্গনের তারকার ঢল। কোহলি শতক ছোঁয়ার পর শচীন হাততালিতে অভিনন্দন জানিয়েছেন হাস্যোজ্জ্বল বদনে।

পরে অভিনন্দন বার্তায় শচীন লিখেছেন, ‘ভারতীয় ড্রেসিংরুমে প্রথম আমি যখন তোমাকে দেখেছিলাম, আমার পা ছুঁয়ে তুমি অন্যদের সাথে মজা করছিলে। সেদিন আমার হাসি থামাতে পারছিলাম না। কিন্তু খুব দ্রুত তুমি আমার হৃদয়কে স্পর্শ করেছিলে তোমার প্যাশন ও দক্ষতা দিয়ে। আমি খুব খুশি যে সেই ছোট ছেলে ‘বিরাট’ খেলোয়াড় হিসেবে বড় হয়ে গেছে।’

‘একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, এরচেয়ে খুশির আর কী হতে পারে। বিশ্বকাপের মতো বড় আসরের সেমিফাইনালে এটা করতে পারা এবং সেটা আমার ঘরের মাঠে আইকনিক হয়ে থাকবে।’

ভারতের ইনিংস শেষে কথা বলেছেন কোহলিও। বলেছেন, ‘মনে হচ্ছে থেমে গেছি। আবারও, অসাধারণ মানুষটি আমাকে অভিনন্দন জানিয়েছে। এটা স্বপ্নের মতো মনে হচ্ছে। সত্যি কথা বলতে অনেক ভালো লাগছে। আমাদের জন্য বড় ম্যাচ এবং আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। যাতে আশপাশের সবাই তাদের ভূমিকা রাখতে পারে। আমি যেটা বলেছি, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, দলের জয়। আসরে আমাকে একটি ভূমিকা দেয়া হয়েছে এবং আমি সেটা বড় করার চেষ্টা করছি। সেটাই ধারাবাহিক সাফল্যের মূল রহস্য- পরিবেশ অনুযায়ী খেলা, দলের জন্য খেলা।’

‘শচীন পাজি স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। এ অবস্থাটা বর্ণনা করা আমার জন্য কঠিন। আমার অর্ধাঙ্গিনী, আমার হিরো সেখানে বসে আছে। এবং ওয়াংখেড়ের সকল দর্শক। শ্রেয়াসকে ধন্যবাদ দিতেই হবে। রাহুল অসাধারণভাবে শেষ করেছে।’

Reneta

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ শচীনের আরও দুটি রেকর্ড ভেঙেছেন কোহলি। ২৭তম ওভারের শেষ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৭২তম ফিফটি পূর্ণ করেছিলেন, ৫৯ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে সেসময় ছিল চারটি চারের মার। ফিফটি পূর্ণ করে সাকিব আল হাসান ও শচীন টেন্ডুলকারকে টপকে ওয়ানডে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক হয়ে যান কোহলি।

আসরে এপর্যন্ত কোহলির পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যা ৮টি। যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি। ২০০৩ বিশ্বকাপে ছয়টি ফিফটি ও এক সেঞ্চুরিতে সাতটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন শচীন। ২০১৯ বিশ্বকাপে পাঁচটি ফিফটি ও দুটি সেঞ্চুরিতে শচীনের পাশে নাম লেখান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

সেই রেকর্ডের কিছুপর শচীনের আরও একটি রেকর্ড ভেঙেছেন কোহলি, এক আসরে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেছেন ভারতের টপঅর্ডার ব্যাটার। বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি রানের মালিক এতদিন ছিলেন শচীন। ২০০৩ বিশ্বকাপে ১১ ইনিংসে ছয় ফিফটি ও এক সেঞ্চুরিতে করেছিলেন ৬৭৩ রান। ২০ বছর পর শচীনের রেকর্ডটি ভাঙলেন কোহলি। ওয়াংখেড়েতে সেমিতে নামার আগে শচীন থেকে ৭৯ রান দূরে ছিলেন। ৩৪ ওভারের চতুর্থ বলে ৮০ রানে পা দিয়ে শচীনকে ছাড়িয়ে যান। এই আসরে কোহলির মোট রান এখন ৭১১।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াংখেড়েওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকোহলিনিউজিল্যান্ডবাংলাদেশভারতমুম্বাইলিড স্পোর্টসশচীনসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬

মারা গেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা

জুলাই ৩০, ২০২৬

গ্র্যামিকে বয়কট করলো বিটিএস

জুলাই ৩০, ২০২৬

বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদ বিতরণ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT