চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেও বাকরুদ্ধ কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

হাতে মাত্র ১৮ বল, প্রয়োজন ৪৮ রান। আঠারতম ওভার করতে আসা শাহিন আফ্রিদির প্রথম বলটা ডিপ মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারলেন বিরাট কোহলি। এক ড্রপে বাউন্ডারি দড়ির ওপারে, পেলেন ফিফটি। তাই বলে এমন বাঁধভাঙা উল্লাস! ১১১ আন্তর্জাতিক ইনিংসে আগেও এমন ৩৪বার উল্লাসের সুযোগ ছিল, কিন্তু মেলবোর্নের উদযাপন হয়ে থাকল চোখে পড়ার মতই! ম্যাচ অবশ্য তখনও বহু দূরের পথ।

এমন উদযাপন, এরকম আগ্রাসনের কারণ কি হতে পারে? পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে পাকিস্তানকে নাকের জলে চোখের জলে করে জিতেছে ভারত। উত্তেজনাকর ম্যাচের নায়ক কোহলি এমন জয়ে নিজেও বাকরুদ্ধ— ‘এও সম্ভব, এটাও করে ফেললাম।’

ম্যাচসেরার পুরস্কার নিতে এসে কোহলি জানিয়েছেন শেষ তিন ওভারের প্লান। হার্দিককে নিয়ে পরিকল্পনায় সফল হওয়ার পর বিশ্বাসই করতে পারছিলেন না, ‘সত্যি বলতে আমি বাকরুদ্ধ। আমার বিশ্বাস হচ্ছে না, কিভাবে জিতলাম। হার্দিক বলছিল, বিশ্বাস রাখেন, আমরা শেষ করে আসতে পারব। আমি ভাষা হারিয়ে ফেলেছি।’

শেষ ৩ ওভারে ৪৮ রান প্রয়োজন, পাকিস্তানের তখনও বাকি হারিস রউফ ও শাহিন আফ্রিদির ওভার। নানা নাটকীয়তা, মোড় ঘোরা ম্যাচে শেষে নায়কের বেশে ফিরেছেন কোহলি। মেলবোর্নে ১৬০ রানের লক্ষ্যে নেমে ভারত জিতেছে ৪ উইকেটে, ইনিংসের শেষ বলে।

দ্রুত চার উইকেট হারানো ভারতকে পঞ্চম উইকেট জুটিতে ১১৩ রান এনে দেন কোহলি-পান্ডিয়া। ৩৭ বলে ৪০ রান করে পান্ডিয়া ফিরলে শুরু হয় আরেক নাটক। শেষ ওভারের সেই উত্তেজনাকর ওভারে নো বল, ছক্কা, ওয়াইড, ফ্রি-হিটে কোহলি বোল্ড হওয়ার পর দৌড়ে তিন রান, সব ছাপিয়ে ভারতের জয়ের উল্লাস।

টি-টুয়েন্টিতে সময়ের অন্যতম সেরা ক্রিকেটার দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসের জায়গাও দিচ্ছে পাকিস্তানের বিপক্ষে এই ফিফটিকে। কোহলি বলেছেন, ‘আজ পর্যন্ত নিজের টি-টুয়েন্টির সেরা ইনিংসের কথা আসলে টানতাম মোহালির কথা। সেদিন করেছিলাম ৫২ বলে ৮২, আজ পেলাম ৫৩ বলে ৮২ রান। দুটোই স্পেশাল।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতপান্ডিয়ামেলবোর্নমোহালি
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT